Sushant Singh Rajput Death Case: সুশান্তের মৃত্যু তদন্তে চলতি সপ্তাহেই পরিচালক করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো মুম্বই পুলিশ

চলতি সপ্তাহে সুশান্তের মৃত্যুর তদন্তে পরিচালক করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ, বলে জানায় সংবাদসংস্থা এএনআই। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গতকাল জানিয়েছিলেন মহেশ ভাট ও করণ জোহরের ম্যানেজারের বয়ান রেকর্ড করা হবে। এদিকে আজ সোমবার দুপুরে সান্তাক্রুজ পুলিশ স্টেশনে বয়ান রেকর্ড করতে যান পরিচালক মহেশ ভাট। সুশান্তের মৃত্যুর তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ।

Sushant Singh Rajput Death Case: সুশান্তের মৃত্যু তদন্তে চলতি সপ্তাহেই পরিচালক করণ জোহরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো মুম্বই পুলিশ
করণ জোহর (Photo credit: Instagram)

মুম্বই, ২৭ জুলাই: চলতি সপ্তাহে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে পরিচালক করণ জোহরকে (Karan Johar) জিজ্ঞাসাবাদ করবে মুম্বই পুলিশ (Mumbai Police), বলে জানায় সংবাদসংস্থা এএনআই (ANI)। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ গতকাল জানিয়েছিলেন মহেশ ভাট ও করণ জোহরের ম্যানেজারের বয়ান রেকর্ড করা হবে। এদিকে আজ সোমবার দুপুরে সান্তাক্রুজ পুলিশ স্টেশনে বয়ান রেকর্ড করতে যান পরিচালক মহেশ ভাট। সুশান্তের মৃত্যুর তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ।

বলিউডে স্বজনপোষণে নাম উঠে আসে করণ জোহরের। করণ জোহর সুশান্তকে অনেক ছবি থেকে বাদ দিয়েছিলেন বলেও জানা যায়। সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই সমন বলে জানা যায়। জানা যায়, সুশান্তের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত ৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সমন পাঠানো হয়েছে কঙ্গনা রানাওয়াতের হিমাচল প্রদেশের বাড়িতেও। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন মহেশ ভাট। মহেশ ভাটের ভাই মুকেশ ভাট সুশান্তের মৃত্যুর পর জানিয়েছিলেন,"আমার মনে হচ্ছিল সুশান্ত আত্মহত্যা করতে পারে।" এমনটা মনে হওয়ার পরও কেন তিনি কোনও পদক্ষেপ নেননি, তা নিয়ে প্রশ্ন উঠে। বিতর্ক হয় তাঁর বক্তব্য নিয়ে। আরও পড়ুন, সুশান্তের মৃত্যুর মামলায় সান্তাক্রুজ পুলিশ স্টেশনে বয়ান রেকর্ড করতে গেলেন পরিচালক মহেশ ভাট (দেখুন ভিডিও)

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। তবে প্রাণবন্ত তরুণ অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে বলিউডের একাংশকে দায়ী করে ফুঁসে উঠেছিলেন ইন্ডাস্ট্রিরই অনেকে। অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁর অগুনতি ভক্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

(The above story first appeared on LatestLY on Jul 27, 2020 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).