Fardeen khan Divorce: ১৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি, বিচ্ছেদের পথে ফারদিন-নাতাশা

বৈবাহিক সম্পর্কে অশান্তির জেরে এক বছরের বেশি সময় ধরেই আলাদা থাকছিলেন ফারদিন এবং নাতাশা। এবার তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Fardeen khan Divorce: ১৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি, বিচ্ছেদের পথে ফারদিন-নাতাশা
Fardeen Khan and Wife Natasha Madhwani (Photo Credits: Twitter)

মুম্বই, ৩১ জুলাইঃ দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি। বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন অভিনেতা ফারদিন খান এবং স্ত্রী নাতাশা মাধবানি (Fardeen Khan and Wife Natasha Madhwani)। বৈবাহিক সম্পর্কে নিত্যদিনের মতবিরোধ, অশান্তি থেকে মুক্তি পেতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যৌথভাবেই বিবাহবিচ্ছেদের পরিকল্পনা তাঁদের। এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈবাহিক সম্পর্কে অশান্তির জেরে এক বছরের বেশি সময় ধরেই আলাদা থাকছিলেন ফারদিন এবং নাতাশা। এবার তাঁরা আইনিভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ শাবানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন, বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র

বর্তমানে মাকে নিয়ে মুম্বইয়ে (Mumbai) রয়েছেন অভিনেতা (Fardeen Khan)। অন্যদিকে স্ত্রী নাতাশা লন্ডনে রয়েছেন তাঁদের দুই ছেলে মেয়েকে নিয়ে। যদিও বিবাহবিচ্ছেদের বিষয়ে দুজনের কেউই এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ফারদিন খানের স্ত্রীয়ের পরিচয় ছাড়াও নাতাশা মাধবানির আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রবীণ অভিনেত্রী মুমতাজের (Mumtaz) কন্যা। ষাট এবং সত্তরের দশকে মুমতাজ বলতেই অজ্ঞান ছিলেন তাঁর তামাম ভক্তকুল। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর। সেই সময়ে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন মুমতাজ।

অন্যদিকে ইন্ডাস্ট্রি থেকে বরাবর শতহাত দূরে থেকেছেন নাতাশা। বলিউডের রুপোলী পর্দায় ঝাঁ চকচকে কেরিয়ার গড়ার স্বপ্ন কখনই তিনি দেখেননি। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর প্রয়াত অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা। দম্পতির একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। তবে সুদীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্ক থেকে এবার বিচ্ছেদের পথে ফারদিন এবং নাতাশা।

(The above story first appeared on LatestLY on Jul 30, 2023 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).