Dharmendra-Shabana Kissing Scene: শাবানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন, বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র

নেটিজেনদের একাংশ দাবি করছেন, জোর করে বর্ষীয়ান অভিনেতাদের দিয়ে এমন দৃশ্যে অভিনয় করিয়েছেন পরিচালক। আবার কেউ বলছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে।

Dharmendra-Shabana Kissing Scene: শাবানার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন, বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র
Photo Credits: Instagram

মুক্তি পেয়েছে করণ জোহার (Karan Johar) পরিচালিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। মুক্তির দুদিনে ছবি প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ। তবে মন্দের ভাল গতিতে এগোচ্ছে রকি আর রানির প্রেম কাহানী। তবে ছবির ব্যবসা যেমনই হোক না কেন প্রেক্ষাগৃহে বসে ছবির এক দৃশ্য নিঃসন্দেহে চমকে দিয়েছে দর্শকদের। তা হল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) এবং শাবানা আজমির (Shabana Azmi) চুম্বনের দৃশ্য। এমন দৃশ্য একেবারেই কল্পনাতীত। সেই দৃশ্য নিয়ে বেজায় বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে।

নেটিজেনদের একাংশ দাবি করছেন, জোর করে বর্ষীয়ান অভিনেতাদের দিয়ে এমন দৃশ্যে অভিনয় করিয়েছেন পরিচালক। আবার কেউ বলছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে অবশেষ মুখ খুললেন ধর্মেন্দ্র। রকি অওর রানি কি প্রেম কাহানিতে রকির (রণবীর সিং) ঠাকুরদা ধর্মেন্দ্রর সঙ্গে রানির (আলিয়া ভাট) ঠাকুমার শাবানার পুরনো প্রেমের প্রসঙ্গ উঠে এসেছে।

শাবানা আজমির সঙ্গে ছবিতে চুম্বনের দৃশ্য প্রসঙ্গে প্রবীণ অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, 'যখন দৃশ্যটির কথা করণ আমাদের বলেন, তখন আমরা কেউ উচ্ছ্বসিত হইনি। ছবির চিত্রনাট্যে এই দৃশ্য  প্রয়োজন ছিল। তাই আমরা করেছি। জোর করে কাউকে দিয়ে কিছু করানো হয়নি'।

ধর্মেন্দ্রর আরও সংযোজন, 'আমি মনে করি রোমান্সের কোন নির্দিষ্ট বয়স হয়না। বয়স কেবলই একটা সংখ্যা। দুজন মানুষ বয়সের বেড়াজাল ভেঙে চুম্বন করে একে অপরের প্রতি ভালোবাসা তুলে ধরতেই পারে। আমি বা শাবানা কেউই এই দৃশ্যের শুটিংয়ে অস্বস্তি অনুভব করিনি। কাজের প্রয়োজনে কাজের মানসিকতা নিয়ে দৃশ্যটি শুট করেছি'।

(The above story first appeared on LatestLY on Jul 30, 2023 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).