Kartik Aaryan & Sara Ali Khan: 'বউদি এসে গেছে', কার্তিক আরিয়ানকে এভাবেই লেগপুল ফ্যানের

কার্তিক আরিয়ান (Kartik Aaryan) আর সারা আলি খানের (Sara Ali Khan) প্রেম নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। ভক্তদের নেটদুনিয়াতেও এনিয়ে চর্চা চরমে। কিন্তু তাই বলে সকলের সামনে সারাকে ‘বউদি’ (Bhabi Ji) সম্বোধন! সারা কিন্তু তা শুনে একেবারেই রেগে গেলেন না। হেসে উপভোগ করতে দেখা গেল কার্তিককেও। ‘লাভ আজ কাল’(Love Aaj Kaal) ছবির ক্লাইম্যাক্স-সহ বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে হিমাচল প্রদেশে। সেই উপলক্ষে সেখানে গিয়েছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান।

Kartik Aaryan & Sara Ali Khan: 'বউদি এসে গেছে', কার্তিক আরিয়ানকে এভাবেই লেগপুল ফ্যানের
সারা আলি খান (Photo Credits: Instagram)

কার্তিক আরিয়ান (Kartik Aaryan) আর সারা আলি খানের (Sara Ali Khan) প্রেম নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। ভক্তদের নেটদুনিয়াতেও এনিয়ে চর্চা চরমে। কিন্তু তাই বলে সকলের সামনে সারাকে ‘বউদি’ (Bhabi Ji) সম্বোধন! সারা কিন্তু তা শুনে একেবারেই রেগে গেলেন না। হেসে উপভোগ করতে দেখা গেল কার্তিককেও। ‘লাভ আজ কাল’(Love Aaj Kaal) ছবির ক্লাইম্যাক্স-সহ বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে হিমাচল প্রদেশে। সেই উপলক্ষে সেখানে গিয়েছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। শুটিংয়ের ফাঁকে ভক্তদের সঙ্গে ফুটবল খেলছিলেন কার্তিক। খেলার মাঝেই সেখানে আসেন সারা আলি খান। তখনই ফ্যানেরা বলেন, ‘কার্তিক ভাই বউদি এসে গেছে’।

সঙ্গে সঙ্গে ঘুরে যাচাই করে নিতে ঘুরে তাকান কার্তিক। তারপরই হাসতে শুরু করেন কার্তিক। আর সারাও একটুও রেগে না গিয়ে মজার ছলেই উপভোগ করলেন ঘটনাটি। যদিও মেকি রাগ দেখিয়ে তিনি যুবকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কে বউদি বলল?’ যদিও তারপর সারাও হাসতে শুরু করেন। যদিও এখানেই শুধু সারাকে ‘বউদি’ সম্বোধন করা হয়েছে, তা নয়। ছবির প্রোমোশনেও সারাকে ‘বউদি’ ডাক শুনতে হয়।

আরও পড়ুন, দেশের সেরা ডিজাইনারের মৃত্যুতে স্মৃতিচারণ অনুষ্কা শর্মার

 

View this post on Instagram

 

Bhabhi kisko bola ☺️

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

 

কিছুদিন আগে শোনা যাচ্ছিল তাদের বিচ্ছেদের খবর।একে অপরকে কার্যত এড়িয়ে চলছিলেন তারা। কেউ কেউ তো আবার এও বলছিলেন, কাজ নিয়ে দু’জনেই নাকি অত্যধিক ব্যস্ত। কার্তিকের হাতে রয়েছে ‘ভুল ভুলইয়া ২’। অন্যদিকে সারা ব্যস্ত ‘কুলি নাম্বার ১’ নিয়ে। তাই কেউ কাউকে সময় দিতে পারছেন না। তাতেই নাকি সমস্যার সূত্রপাত। কিন্তু প্রেমে তো একটু ঝগড়াঝাটি ভাব থাকবেই। সেসব গুজবকে সরিয়ে এখন ফের একসঙ্গে সারা-কার্তিক। তারই প্রমাণ মিলল সাম্প্রতিক এই ভিডিওয়।

(The above story first appeared on LatestLY on Feb 15, 2020 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).