Dream Girl 2 Release Date: বদলে গেল ‘ড্রিম গার্ল টু’এর মুক্তির তারিখ, কবে আসছে আয়ুষ্মান-অনন্যার ছবি?

Dream Girl 2 Release Date: বদলে গেল ‘ড্রিম গার্ল টু’এর মুক্তির তারিখ, কবে আসছে আয়ুষ্মান-অনন্যার ছবি?
'Dream Girl 2' Ayushman Khurrna, Ananya Panday (Photo Credit: Twitter)

মুম্বই, ৩০ নভেম্বরঃ ‘ড্রিম গার্ল’ এর দুর্দান্ত সাফল্যের পর এবার আসতে চলেছে ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2)। আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana), অনন্যা পান্ডে (Ananya Panday) অভিনীত ছবির মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছিল। তবে পূর্ব নির্ধারিত সেই তারিখ বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। কবে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান-অনন্যার ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2 Release Date)? আলায়াকে সঙ্গে নিয়ে বিগ বসের ঘরে কার্তিক, জমজমাট ‘উইকেন্ড কা ভার’

রাজ শাণ্ডিল্য পরিচালিত ছবি ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2) আগামী বছর ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পূর্বে ছবি নির্মাতাদের পক্ষ থেকে জানান হয়েছিল ২০২৩ এর ২৯ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ড্রিম গার্ল টু’। কিন্তু সেই তারিখে পরিবর্তন এনে মুক্তির তারিখ সামান্য এগিয়ে দিয়েছিলেন ছবির প্রযোজক একতা কাপুর কাপুর (Ekta Kapoor)। কারণ ওই একই তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), কিয়ারা আডভানি (Kiara Advani) অভিনীত ‘সত্যপ্রেম কী কথা’ (Satya Prem Ki Katha)। দুটি ছবির মুক্তির তারিখের মধ্যে দ্বন্দ্ব এড়াতেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন একতা কাপুর। কিন্তু এবার জুন থেকে পিছিয়ে জুলাইয়ে নির্ধারিত হয়েছে মুক্তির তারিখ। ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে আয়ুষ্মান এবং অন্যন্যা অভিনীত ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2)।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’ (Dream Girl)। ছবিতে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana), নুসরত ভারুচা (Nushrat Bharucha) প্রমুখরা। দর্শকমহলে দারুণ প্রশংসা পেয়েছিলে ছবিটি। প্রথম ছবির সাফল্যের পরেই সিকুয়্যাল তৈরির সিদ্ধান্ত নেন পরিচাকল রাজ শাণ্ডিল্য। প্রথম ছবির মতই ‘ড্রিম গার্ল টু’ ও দর্শকদের ভালবাসা পাবেন বলেই আশা করছেন নির্মাতারা।

 

(The above story first appeared on LatestLY on Nov 30, 2022 05:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).