Dipika Kakar Baby Boy Update: স্বস্তি, ১৮ দিনের লড়াই শেষে বাড়ি ফিরল দীপিকার শিশুপুত্র

গত ২১ জুন দীপিকা-শোয়েবের কোল আলো করে জন্ম নিয়েছেন পুত্র সন্তান। কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় সদ্যজাতকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসক।

Dipika Kakar Baby Boy Update: স্বস্তি, ১৮ দিনের লড়াই শেষে বাড়ি ফিরল দীপিকার শিশুপুত্র
Photo Credits: Instagram

অবশেষে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পালা। দীর্ঘ ১৮ দিনের লড়াই শেষে সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় জুটি দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম (Dipika Kakar and Shoaib Ibrahim)। সোমবার হাসপাতাল থেকে ছুটি পেলেন মা এবং ছেলে। এদিন শিশুপুত্রকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখে গিয়েছেন তারকা জুটিকে। গত ২১ জুন দীপিকা-শোয়েবের কোল আলো করে জন্ম নিয়েছেন পুত্র সন্তান। কিন্তু সময়ের আগে জন্ম হওয়ায় সদ্যজাতকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) রাখার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসক।

আরও পড়ুনঃ ৩ লক্ষের হুডি পরে পার্লার চললেন মালাইকা, কটাক্ষ নায়িকাকে ঘিরে

শিশুপুত্রকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হচ্ছেন দীপিকা-শোয়েব...

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2023 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).