Dil Bechara Title Track: এ আর রহমানের গানে সুশান্ত সিং রাজপুতের ডান্স! আবারও মন জয় করলেন প্রয়াত অভিনেতা

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল দিল বেচারা ছবির ট্রেলার। এবার মুক্তি পেল ছবির টাইটল ট্র্যাক। আবার সুশান্তের ডান্স-মুভ থেকে এক্সপ্রেশন! সবকিছুতেই চোখের কোণে জল ভরে উঠল নেটিজেনদের। ছবিতে সুশান্তের চরিত্রের নাম ম্যানি। গানটিতে প্রাণোচ্ছ্বল সুশান্তকে দেখে আবারও কোথাও যেন মনটা আপনার ভারী হয়েই যাবে আর এই ছবির গানেই আরও একবার মন জয় করে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এ আর রহমানের গলায়-সুরে এবং অনস্ক্রিন সুশান্ত! এককথায় দুর্দান্ত যুগলবন্দী।

Dil Bechara Title Track: এ আর রহমানের গানে সুশান্ত সিং রাজপুতের ডান্স! আবারও মন জয় করলেন প্রয়াত অভিনেতা
Sushant Singh Rajput in Dil Bechara (Photo Credits: Twitter)

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল দিল বেচারা ছবির ট্রেলার। এবার মুক্তি পেল ছবির টাইটল ট্র্যাক। আবার সুশান্তের ডান্স-মুভ থেকে এক্সপ্রেশন! সবকিছুতেই চোখের কোণে জল ভরে উঠল নেটিজেনদের। ছবিতে সুশান্তের চরিত্রের নাম ম্যানি। গানটিতে প্রাণোচ্ছ্বল সুশান্তকে দেখে আবারও কোথাও যেন মনটা আপনার ভারী হয়েই যাবে আর এই ছবির গানেই আরও একবার মন জয় করে নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এ আর রহমানের গলায়-সুরে এবং অনস্ক্রিন সুশান্ত! এককথায় দুর্দান্ত যুগলবন্দী।

টাইটল ট্র্যাকটির কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। গানের ছন্দে সুশান্তের ডান্স! দিল বেচারার টাইটল ট্র্যাক একবার শুনলে আপনাকে বারবার শুনতে বাধ্য করবেই। সঞ্জনা সিঙ্ঘি এবং সুশান্ত সিং রাজপুতের কেমিস্ট্রির ছোটখাট প্রতিফলন হয়েছে ছবির টাইটল ট্র্যাকটিতেও। খুব সাধারণ মুভস, সেটাই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত। আরও একবার প্রয়াত অভিনেতার স্মৃতিতে কান্নায় ভিজল সোশ্যাল মিডিয়া।

আবেগপ্রবণ সুশান্তের ফ্যানরা

সারাজীবনের জন্য় রইল স্মৃতি হয়ে

অভিনয়ের যাদুকর

জাস্ট ওয়ান শট

দেখে নিন ছবির টাইটল ট্র্যাকটি

(The above story first appeared on LatestLY on Jul 10, 2020 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).