Sara Ali Khan: সারার সঙ্গে কার্তিকের সম্পর্ক? কী বললেন করণ জোহর
'লভ আজকাল' মুক্তির পর ভেঙে যায় সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের সম্পর্ক। তবে এবং কফি উইথ করণ-এ সারা যখন জাহ্নবীর সঙ্গে হাজির হন, তখনও সইফ-কন্যার মুখে কার্তিকের নাম শোনা যায়। এর ফল খুব শিগগিরই মিলবে বলেও আশা প্রকাশ করেন করণ জোহর।
মুম্বই, ৮ জুলাই: সারা আলি খান (Sara Ali Khan) কি কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করছেন! এমন একটি প্রশ্ন ফের ঘোরাফেরা করছে বলিউডের অন্দরে। সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সম্পর্কের গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছেন করণ জোহর। করণ সম্প্রতি দাবি করেন, তাঁর কফি উইথ করণ-এর অনুষ্ঠানে যাঁরা যাঁরা হাজির হয়েছেন, প্রত্যেকে নাকি প্রথমে সম্পর্কে জড়ান, পরে বিয়ে করেন। এমনই ঘটনা ঘটেছে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের ক্ষেত্রে। আলিয়া ভাটও করমের কাউচে বসে রণবীর কাপুরের নাম নেন। সম্প্রতি আলিয়া-রণবীর একে অপরের জীবনসঙ্গী। ফলে সারা যখন কার্তিক আরিয়ানের নাম নেন, তারপর থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত বলে দাবি করেন করণ।
যদিও 'লভ আজকাল' মুক্তির পর ভেঙে যায় সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের সম্পর্ক। তবে এবং কফি উইথ করণ-এ সারা যখন জাহ্নবীর সঙ্গে হাজির হন, তখনও সইফ-কন্যার মুখে কার্তিকের নাম শোনা যায়। এর ফল খুব শিগগিরই মিলবে বলেও আশা প্রকাশ করেন করণ জোহর।
আরও পড়ুন: Kunal Ghosh: 'রাজ্যপাল রাজভবনের গেটে দিলীপ ঘোষকে নীলডাউন করিয়ে রাখুন', বললেন কুণাল
সারা আলি খান ফের কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়াবেন বলে আশা প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় পরিচালক।
(The above story first appeared on LatestLY on Jul 08, 2022 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

