Hrithik Roshan: সঙ্গে রহস্যময়ী নারী, রেস্তোরাঁ থেকে বেরিয়েই মুখ ঢেকে গাড়িতে উঠলেন হৃতিক রোশন
বলিউড সূত্রে খবর, হৃতিক নাকি সম্প্রতি সাবা আজাদকে নিয়ে গোয়ায় বেড়াতে যান। একেবারে নিঃশব্দে সাবার সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন হৃতিক।
মুম্বই, ৩১ জানুয়ারি: বিচ্ছেদের বেশ কয়েক বছর পর এবার নতুন করে সম্পর্কে জড়ালেন হৃতিক রোশন (Hrithik Roshan)। রবিবার রাত থেকে এমনই একটি শোরগোল নিয়ে সরগরম পেজ থ্রি। যেখানে হৃতিক রোশনের সঙ্গে সাবা আজাদ নামে এক অভিনেত্রীর সঙ্গে। মুম্বইতে এক জাপানি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় সাবাকে। হৃতিককে ওই রেস্তোরাঁ থেকে বের হতে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। তবে সাবা আজাদকে ক্যামেরার সামনে মুখ তুলতে দেখা যায়নি। হৃতিকও তাঁকে পাপারাৎজির সামনে আনতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। ফলে রেস্তোরাঁ থেকে বেরিয়ে সোজাসুজি গাড়িতে উঠে পড়েন অভিনেতা।
বলিউড (Bollywood) সূত্রে খবর, হৃতিক নাকি সম্প্রতি সাবা আজাদকে (Saba Azad) নিয়ে গোয়ায় বেড়াতে যান। একেবারে নিঃশব্দে সাবার সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন হৃতিক। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলের সঙ্গেই সব সময় সময় কাটাতে দেখা যায় হৃতিককে। শ্যুটিংয়ের বাইরে অভিনেতাকে দুই ছেলে ছাড়া আর কারও সঙ্গে সেভাবে দেখা যায়নি।
তবে এবার সাবা আজাদের সঙ্গে হৃতিককে নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বি টাউনে। প্রসঙ্গত ২০০৮ সালে 'দিল কাবাডি' নামে একটি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সাবা আজাদ। এরপর ২০১১ সালে 'মুঝসে ফ্রেন্ডশিপ কারোগি' এবং ২০২১ সালে 'ফিলস লাইক ইসক'-এ দেখা যায় সাবা আজাদকে। তবে বলিউডে পা রাখলেও এখনও নিজের পায়ের তলার মাটি সেভাবে শক্ত করতে পারেননি সাবা আজাদ নামে এই অভিনেত্রী।
(The above story first appeared on LatestLY on Jan 31, 2022 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

