Deepika Padukone COVID19 Positive: করোনায় আক্রান্ত অভিনেত্রী দীপিকা পাডুকোন: রিপোর্ট
বাবা, মা, বোনের পর এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। নিজে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও খবর তিনি জানাননি। ইন্ডিয়া টুডে'র খবর অনুযায়ী, ব্যাঙ্গালোরে নিজের পরিবারের সঙ্গেই তিনি রয়েছেন বলে খবর। আজই খবর আসে তাঁর বাবা প্রকাশ পাডুকোন এবং মা, বোন সকলেই করোনায় আক্রান্ত।

আজই খবর মেলে করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বাবা প্রকাশ পাড়ুকোন। তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রকাশ পাড়ুকোনকে (Prakash Padukone ) হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল। প্রকাশ পাড়ুকোনের পাশাপাশি তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোন এবং ছোট মেয়ে আনিশা পাড়ুকোনও করোনায় (Corona) আক্রান্ত। আরও পড়ুন, কীর্তনের আসরে নেহা, সংসারের হাল ধরতে ছোট থেকেই কাজ গায়িকার, ভাইরাল ছবি
১০ দিন আগে প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন এবং তাঁদের ছোট মেয়ের মধ্যে হঠাৎ করে করোনার (COVID 19) উপসর্গ দেখা দেয়। কোভিডের উপসর্গ দেখা দিতেই পাড়ুকোন পরিবার নিজেদেরকে নিভৃতবাসে নিয়ে যান। তারপরও প্রকাশ পাড়ুকোনের জ্বর কমেনি। উল্টে তাপমাত্রা বাড়তে শুরু করে। এরপরই বছর ৬৫-র প্রকাশ পাড়ুকোনকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর।
(The above story first appeared on LatestLY on May 04, 2021 07:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).