Deepika Padukone: বিয়ের ৩ বছর কাটতে না কাটতেই রণবীর সম্পর্কে মুখ খুললেন দীপিকা, কী হল নায়িকার
বর্তমানে গেহরায়িয়া-র প্রমোশন শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে 'গেহরায়িয়া' দেখা যাবে। মুক্তির আগে প্রমোশনে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীদের সঙ্গে হাজির হয়ে রণবীর সিং সম্পর্কে মুখ খোলেন দীপিকা পাড়ুকোন।
মুম্বই, ১০ ফেব্রুয়ারি: রণবীর সিংয়ের (Ranveer Singh) পরিবারের চেয়ে তিনি এবং তাঁর পরিবার পুরো ভিন্ন। রণবীর সিংয়ের চেয়ে তাঁর জীবনদর্শনও পৃথক। তাঁর পরিবারও রণবীর সিংয়ের চেয়ে পৃথক। তিনি এবং রণবীর দুই ভিন্ন মেরুর মানুষ হলেও, একে অপরের কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শিখছেন। এবার এমনই জানালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।
বর্তমানে গেহরায়িয়া-র প্রমোশন শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে 'গেহরায়িয়া' (Gehraiyaan) দেখা যাবে। মুক্তির আগে প্রমোশনে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীদের সঙ্গে হাজির হয়ে রণবীর সিং সম্পর্কে মুখ খোলেন দীপিকা পাড়ুকোন।
আরও পড়ুন: Hijab Row: হিজাব বিতর্ক ভারতের বিষয়, পাকিস্তানের নাক গলানোর দরকার নেই, ইমরান সরকারকে তোপ ওবেইসির
দীপিকা বলেন, রণবীর তাঁর চেয়ে সম্পূর্ণ পৃথক মনের একজন মানুষ। রণবীর তাঁর ভক্তদের কাছে 'চিয়ারলিডারের' মতো হাজির হন। রণবীরের তুলনায় তিনি বেশ অন্তর্মুখী। তিনি এবং তাঁর পরিবার সব সময় অন্তর্মুখী থাকতেই পছন্দ করেন। তবে রণবীর তাঁদের চেয়ে ভিন্ন মনের মানুষ হলেও, তাঁরা প্রতিনিয়ত একে অপরের কাছ থেকে কিছু না কিছু শিখছেন বলে জানান দীপিকা।
(The above story first appeared on LatestLY on Feb 10, 2022 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

