Deepika Padukone Reaches NCB Office: মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে অভিনেত্রী দীপিকা পাদুকোন

মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) তদন্তকারীদের সমানে হাজিরা দিলেন অভিনেত্রী দীপিকা পাদুকোন (Deepika Padukone)। সকাল ৯টা ৪৫ নাগাদ তিনি মুম্বইয়ের পোস্ট ট্রাস্ট গেস্ট হাউসে হাজির হন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে মাদক যোগের তদন্ত করছে এনসিবি। দীপিকা ছাড়াও অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও তলব করা হয়েছে। তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।

Deepika Padukone Reaches NCB Office: মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে অভিনেত্রী দীপিকা পাদুকোন
এনসিবি অফিসে অভিনেত্রী দীপিকা পাদুকোন (Photo: ANI)

মুম্বই, ২৬ সেপ্টেম্বর: মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) তদন্তকারীদের সমানে হাজিরা দিলেন অভিনেত্রী দীপিকা পাদুকোন (Deepika Padukone)। সকাল ৯টা ৪৫ নাগাদ তিনি মুম্বইয়ের পোস্ট ট্রাস্ট গেস্ট হাউসে হাজির হন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে মাদক যোগের তদন্ত করছে এনসিবি। দীপিকা ছাড়াও অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও তলব করা হয়েছে। তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা।

বৃহস্পতিবার দীপিকা স্বামী রণবীর সিংকে নিয়ে গোয়া থেকে মুম্বই ফেরেন। বুধবার তাঁকে এজেন্সি তলব করেছিল। শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রাকুল প্রীত সিংকেও একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। শনিবার শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানও এজেন্সির সামনে হাজিরা দিতে পারেন। শুক্রবার চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাকুল প্রীত সিংয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছিল। আরও পড়ুন: International Emmy Awards 2020: এমি পুরস্কারে OTT ছবির ছড়াছড়ি, মনোনীত Delhi Crime, Made In Heaven

শুক্রবার এই মামলায় দীপিকা পাদুকোনের ম্যানেজার কারিশ্মা প্রকাশ এবং সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শনিবার করিশ্মাকে প্রকাশকে আবারও তলব করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 26, 2020 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).