Deepika Padukone: দীপিকার ভুটান ভ্রমণের ছবিতে অনুপস্থিত রণবীর, বিচ্ছেদের সুর কি তবে স্পষ্ট? দেখুন
একেবারে সাধারণ ট্যুরিস্টের মতোই নাকি নায়িকা ঘুরেছেন ভুটান। সাধারণ রেস্তোরাঁয় বসে খেয়েছেন। এমনকি ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তিনি।
কাজ নিয়ে ভীষণ ব্যস্ত দীপিকা। সদ্যই অস্কারের মঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি। বিরাম নেই কাজে। তবে সময় বের করে কদিনের জন্যে বিদেশ ঘুরে এলেন রণবীর ঘরনি। ভুটান (Bhutan) ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পড়ুকোন (Deepika Padukone)। ভুটানের রাস্তাঘাট, পরিবেশ প্রকৃতি, খাবার, মানুষজন সমস্ত কিছুকে জড়িয়ে একগুচ্ছ ছবি নায়িকা তুলে ধরছেন তাঁর অনুরাগীদের সঙ্গে (Deepika Padukone Bhutan Trip Photos)।
View this post on Instagram
তবে নায়িকার ভুটান ভ্রমণের কোন ছবিতেই উপস্থিত ছিলেন না স্বামী রণবীর সিং (Ranveer Singh)। কেবল ছবিই নয়, বরং বলা ভালো দীপিকার বিদেশ ভ্রমণে অনুপস্থিত ছিলেন রণবীর।
View this post on Instagram
একেবারে সাধারণ ট্যুরিস্টের মতোই নাকি নায়িকা ঘুরেছেন ভুটান (Bhutan)। সাধারণ রেস্তোরাঁয় বসে খেয়েছেন। এমনকি ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তিনি।
View this post on Instagram
সবই ঠিক ছিল কিন্তু দীপিকার ভ্রমণে রণবীরের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ভক্তমহলে। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল।
View this post on Instagram
কিন্তু আম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গেই হাসি মুখে ক্যামেরাবন্দি হয়েছিলেন রণবীর এবং দীপিকা।
View this post on Instagram
তবে ভুটান ভ্রমণে নায়িকার সঙ্গী কে বা কারা ছিল? কেউ বলছে নিজের পরিবারের সঙ্গে ভুটানে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। তো আবার কেউ বলছে, নিজের সঙ্গে সময় কাটাতেই দীপিকার এই ভুটান ভ্রমণ।
View this post on Instagram
মঙ্গলবার গভীর রাতে মুম্বই ফিরেছেন দীপিকা।
(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

