Dheeme Dheeme Challenge: এয়ারপোর্টে বাজি ধরে দীপিকা পাডুকোনকে নাচ করালেন কার্তিক আরিয়ান

বলিউডে এখন বেশ চর্চিত একটি নাম কার্তিক আরিয়ান। একইভাবে তিনি বিখ্যাত সোশ্যাল মিডিয়াতেও। 'পতি, পত্নী অউর ওহ' ছবিতে তাঁর 'ধীমে ধীমে' গানটি এখন বেশ জনপ্রিয়। রেডিও থেকে টিভি চ্যানেল, ইউটিউব থেকে মোবাইল গানের অ্যাপ্লিকেশন সবেতেই শীর্ষ তালিকায় এই গানটি জায়গা করে নিয়েছে। এবার গানটি অন্যভাবেই জনপ্রিয় হচ্ছে।

Dheeme Dheeme Challenge: এয়ারপোর্টে বাজি ধরে দীপিকা পাডুকোনকে নাচ করালেন কার্তিক আরিয়ান
দীপিকা পাডুকোনকে নাচ করালেন কার্তিক আরিয়ান (Photo Credits: Instagram)

মুম্বই, ২ ডিসেম্বর: বলিউডে (Bollywood) এখন বেশ চর্চিত একটি নাম কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। একইভাবে তিনি বিখ্যাত সোশ্যাল মিডিয়াতেও। 'পতি, পত্নী অউর ওহ' (Pati, Patni Aur Woh) ছবিতে তাঁর 'ধীমে ধীমে' (Dheeme Dheeme) গানটি এখন বেশ জনপ্রিয়। রেডিও থেকে টিভি চ্যানেল, ইউটিউব থেকে মোবাইল গানের অ্যাপ্লিকেশন সবেতেই শীর্ষ তালিকায় এই গানটি জায়গা করে নিয়েছে। এবার গানটি অন্যভাবেই জনপ্রিয় হচ্ছে।

কার্তিক আরিয়ান 'ধীমে ধীমে চ্যালেঞ্জ' (Dheeme Dheeme Challenge) করে পৌঁছে যাচ্ছেন জনতা থেকে অন্যান্য সেলেবদের কাছে। ঠিক এমনটাই হয়েছে এয়ারপোর্টে (Airport)। কার্তিক আরিয়ান আগেই ঠিক করেছিলেন এয়ারপোর্টে গিয়ে 'ধীমে ধীমে চ্যালেঞ্জ' করাবেন। সেই সময় উপস্থিত দীপিকা পাডুকোন (Deepika Padukone)। কী বললেন দীপিকা জানেন? আরও পড়ুন, ত্রিকোণ প্রেম নাকি শিল্পীর সৃজনশীলতায় ঈর্ষা? 'অসুর' ছবির ট্রেলারে উত্তেজনা জমজমাট

 

View this post on Instagram

 

Aced it @deepikapadukone 🤟🏻#DheemeDheemeChallenge 🔥 . . #PatiPatniAurWoh 6thDec #5DaysToGo

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on

 

দীপিকা জানান, কার্তিক আরিয়ানের ইনস্টাগ্রাম ফলোয়ার তিনি। প্রায় দু' সপ্তাহ ধরে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে 'ধীমে ধীমে' স্টেপটি রপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই শিখে উঠতে পারছেন না। তাই দায়িত্ব নিয়ে কার্তিক আরিয়ান নিজেই এয়ারপোর্টে সকল ভক্তের সামনে নাচের স্টেপ শিখিয়ে দিলেন।

ছাত্রী দীপিকা পাডুকোন রপ্তও করে ফেললেন। ভিডিওতে দেখা যায় দুজনই তালে তাল মিলিয়ে নাচছেন। একবার নয়, প্রায় তিন, চারবার স্টেপটি করলেন একত্রে। যা মন কেড়েছে নেটিজেনদের।

(The above story first appeared on LatestLY on Dec 02, 2019 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).