Sajid Khan: সাজিদকে বিগ বস থেকে বের করার কথা বলতেই ধর্ষণের হুমকি মহিলা কমিশনের চেযারম্যানকে
স্বাতী মালিওয়াল ট্যুইট করে জানান, যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানকে বিগ বস থেকে সরানো হোক বলে দাবি জানাতেই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইনস্টাগ্রামে স্বাতী মালিওয়ালকে বার বার ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
মুম্বই, ১২ অক্টোবর: বিগ বস ১৬ (Bigg Boss 16) থেকে সাজিদ খানকে (Sajid Khan) সরানো হোক। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে এমন আবেদনের পর এবার ধর্ষণের হুমকি পেলেন দিল্লি (Delhi) মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। মহিলা কমিশনের প্রধানকে ধর্ষণের হুমকি দেওয়া নিয়ে শোরগোল শুরু হতেই এবার অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান স্বাতী। সোশ্যাল মিডিয়ায় যারা তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক বলেও দিল্লি পুলিশের কাছে আবেগন জানান স্বাতী মালিওয়াল।
স্বাতী মালিওয়াল ট্যুইট করে জানান, যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানকে বিগ বস থেকে সরানো হোক বলে দাবি জানাতেই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইনস্টাগ্রামে স্বাতী মালিওয়ালকে বার বার ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তিনি যাতে আর কোনও কাজ করতে না পারেন, তার জন্যই ধর্ষণের হুমকি দিয়ে তাঁকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন স্বাতী মালিওয়াল। এরপরই তিনি দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। দিল্লি পুলিশ যাতে শিগগিরই এ বিষয়ে পদক্ষেপ করে, সে বিষয়ে আবেদনও জানান স্বাতী মালিওয়াল।
বিগ বস ১৬-র ঘরে সাজিদ খানের প্রবেশের পর পরই স্বাতী মালিওয়াল ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রীকে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যাতে একাধিক যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানকে বসের ঘর থেকে সরিয়ে দেন, সে বিষয়ে আবেদন করেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান।
(The above story first appeared on LatestLY on Oct 12, 2022 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

