Daljeet Kaur Wedding: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী দলজিৎ কৌর, প্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি
২০০৯ সালে অভিনেতা শালীন ভানুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দলজিৎ। কিন্ত ২০১৫ সালে সেই বিয়ে ভেঙে যায়। জুটির একটি ছেলেও রয়েছে।
- Read in
- বাংলা
মুম্বই, ১৮ মার্চঃ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কৌর (Daljeet Kaur)। প্রেমিক নিখিল প্যাটেলের সঙ্গে সাতপাক ঘুরলেন তারকা। ১৮ মার্চ যুগলের চার হাত এক হল। বিয়ের পর প্রকাশ্যে এল নবদম্পতির প্রথম ছবি। উল্লেখ্য, ২০০৯ সালে অভিনেতা শালীন ভানুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দলজিৎ। কিন্ত ২০১৫ সালে সেই বিয়ে ভেঙে যায়। জুটির একটি ছেলেও রয়েছে। শনিবার মার্কিন ব্যবসায়ী নিখিলের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন দলজিৎ (Daljeet Kaur Wedding)।
আরও পড়ুনঃ উরফির ‘ফ্যাশন’ পছন্দ নয়, সোজাসাপটা বললেন রণবীর কাপুর
দেখুন দলজিৎ কৌরের বিয়ের ছবি...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

