Sangeeta Bijlani: সলমনকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বান্ধবী সঙ্গীতা
প্রসঙ্গত সলমন খানের সঙ্গে বিচ্ছেদ হলেও, তাঁর বাড়ির প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে দেখা মেলে সঙ্গীতা বিজলানির। সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, প্রাক্তন এই জুটি যে একে অপরের বেশ ভাল বন্ধু, তা বেশ স্পষ্ট।
মুম্বই, ১০ জুলাই: প্রাক্তন বন্ধুকে নিয়ে মুখ খুললেন সঙ্গীতা বিজলানি। বম্বে টাইমসের এক সাক্ষাৎকারে সঙ্গীতা বলেন, যোগাযোগ কখনও শেষ হয়ে যায় না। কখনও ভাঙে না। স্কুলের বন্ধু কিংবা বিশেষ কোনও বন্ধুর প্রতি ভালবাসাও শেষ হয় না। ছোট্ট জীবনে সব কিছুই সাময়িক। তাই বলে এই নয় যে কারও ফউপ রাগ বা ঘৃণা পুষে রাখতে হবে। কারও বিরুদ্ধে রাগ পুষে রাখা বোকামি। জীবনে তিনি এগিয়ে গিয়েছেন। আর এসব করতে চান না বলে জানান সঙ্গীতা (Sangeeta Bijlani)।
আপরও পড়ুন: Alia Bhatt: 'কী প্রমাণ করতে চাইছেন?' পোশাক নিয়ে জোরদার সমালোচনার মুখে আলিয়া
প্রসঙ্গত সলমন খানের (Salman Khan) সঙ্গে বিচ্ছেদ হলেও, তাঁর বাড়ির প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে দেখা মেলে সঙ্গীতা বিজলানির। সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, প্রাক্তন এই জুটি যে একে অপরের বেশ ভাল বন্ধু, তা বেশ স্পষ্ট। আর সে বিষয়েই এবার মুখ খোলেন সঙ্গীতা।
View this post on Instagram
৯ জুলাই ছিল সঙ্গীতা বিজলানির জন্মদিন। এবার ৬১-তে পড়লেন অভিনেত্রী। ৬০ পেরিয়েও যে তিনি এখনও ক্যাটরিনা, আলিয়াদের বেশ বেগ দিতে পারেন, তা স্পষ্ট। বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি যোগ ব্যায়াম নিয়ে ব্যাস্ত সঙ্গীতা।
(The above story first appeared on LatestLY on Jul 10, 2021 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

