Vaishali Takkar: বৈশালীর জীবন 'নরক' করে দেন রাহুল, জনপ্রিয় অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে থানায় পরিবার

বৈশালীর মৃত্যুর পর পরই রাহুল নভলানি নামে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এই রাহুল নভলানির সঙ্গেই বৈশালীর সম্পর্ক ছিল বলে খবর। বৈশালীর পরিবার রাহুলের বিষয়ে সবকিছু জানত।

Vaishali Takkar: বৈশালীর জীবন 'নরক' করে দেন রাহুল, জনপ্রিয় অভিনেত্রীর প্রাক্তন বয়ফ্রেন্ডের বিরুদ্ধে থানায় পরিবার
Vaishali Takkar (Photo Credit: Instagram)

ইন্দোর, ১৬ অক্টোবর: হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের (Vaishali Takkar)  মৃত্যুর পর থেকে ফের শোরগোল শুরু হয়েছে টিনসেল টাউনে। বৈশালীর মৃত্যুর পর মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর মা। বৈশালীর মা বলেন, কেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন,তা প্রত্যেকের কাছে স্পষ্ট। বৈশালীর জীবনে রাহুল নামে যে ব্যক্তি ছিলেন, তিনি তাঁর মেয়ের জীবন কার্যত ধ্বংস করে দেন। বেশ কিছুদিন আগে বৈশালী রাহুলের বিষয়ে বাড়িতে সব কথা খুলে বলেন। তারপরই বৈশালীর পরিবার বিষয়টি জানতে পারেন বলেও জানান প্রয়াত অভিনেত্রীর মা।

এদিকে বৈশালীর মৃত্যুর পর পরই রাহুল নভলানি নামে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এই রাহুল নভলানির সঙ্গেই বৈশালীর সম্পর্ক ছিল বলে খবর। বৈশালীর পরিবার রাহুলের বিষয়ে সবকিছু জানত। তবে বৈশালীর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই রাহুল অভিনেত্রীকে নিয়ে একের পর এক মিথ্যের অবতারণা করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বৈশালীর ছবি নিয়ে রাহুল বিভিন্ন জায়গায়  ছড়িয়ে দিতেন বলে অভিযোগ। যার জেরে রাহুলের সঙ্গে বৈশালীর বাগদান ভেঙে দেওয়া হয় অভিনেত্রীর পরিবারের তরফে। রাহুলের সঙ্গে বাগদান বাঙার পর বৈশালীর সঙ্গে অন্য একজনের বিয়ের কথা হয়। যা জানার পর রাহুল সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Vaishali Takkar: জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের আত্মহত্যা

প্রসঙ্গত, বৈশালী নিজের সুইসাইড নোটে রাহুল নভলানির বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, রাহুল তাঁকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেন। বৈশালীর বিয়ে হতে দেবেন না বলে রাহুল একবার পণ করেছিলেন, নিজের কথা রাখতে রাহুল অভিনেত্রীর সঙ্গে যা ইচ্ছা তাই করেন বলে দাবি করা হয় সুইসাইড নোটে।

সশুরাল সিমর কা, ইয়ে রিসতা ক্যা ক্যাহেলতা হে-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন বৈশালী ঠক্কর।

(The above story first appeared on LatestLY on Oct 17, 2022 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).