Diwali Pary 2023: শাহরুখ থেকে সিড-কিয়ারা, ক্যাট-ভিকি, বলি প্রযোজক অমৃতপালের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, দেখুন
বলিউড কিং শাহরুখ খান থেকে শুরু করে মাধুরী দীক্ষিত পৌঁছে গিয়েছিলেন অনেকেই। প্রযোজকের বাড়িতে প্রবেশের মুখে গাড়ি নিয়ে ঢোকার সময়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন বলি তারকারা।
মুম্বই, ১১ নভেম্বরঃ শুক্রবার রাতে বলিউড প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রার (Amritpal Singh Bindra) বাসভবনে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড দিওয়ালি পার্টি (Diwali Party 2023)। বলিউডের নামীদামী তারকারা ছিলেন নিমন্ত্রিতের তালিকায়। বলিউড কিং শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) পৌঁছে গিয়েছিলেন অনেকেই। 'মাজামা', 'বন্দিশ বন্দিতস' (Bandish Bandits) খ্যাত প্রযোজকের বাড়ির দিওয়ালি পার্টিতে বসেছিল চাঁদের হাট। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ভিকি কৌশল (Vicky Kaushal) সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), কিয়ারা আডবানি (Kiara Advani), শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), স্ত্রী মীরা কাপুরের সঙ্গে শাহিদ কাপুর (Shahid Kapoor), রকুলপ্রীতত সিং সহ আরও অনেকে। প্রযোজকের বাড়িতে প্রবেশের মুখে গাড়ি নিয়ে ঢোকার সময়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন বলি তারকারা।
আরও পড়ুনঃ দিওয়ালিতে একতা কাপুরের পার্টিতে আলোর সমারোহ, কোন তারকার পোশাক নজর কাড়ল, দেখুন
ওই একই দিনেই জিতেন্দ্র কন্যা একতা কাপুরের (Ekta Kapoor) বাড়িতে দিওয়ালি পার্টির জমজমাট আসর বসেছিল। বড় পর্দার তারকাদের পাশাপাশি ছোট পর্দার তারকারাও ছিলেন একতার দিওয়ালি পার্টির অতিথি তালিকায়।
অমৃতপাল সিং বিন্দ্রা ঝলক...
ক্যাট-ভিকি...
View this post on Instagram
সিদ্ধার্থ-কিয়ারাঃ
View this post on Instagram
প্রেমিক শিখরকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন জাহ্নবী...
View this post on Instagram
স্বামী নেনের সঙ্গে মাধুরী...
View this post on Instagram
স্ত্রী মীরার সঙ্গে ক্যমেরাবন্দি শাহিদ...
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Nov 11, 2023 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

