Bollywood Drug Probe: মাদক মামলায় গ্রেপ্তার ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবি প্রসাদ
মাদক মামলায় (Drug Probe) গ্রেপ্তার করা হল ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ রবি প্রসাদকে (Khisitij Ravi Prasad)। তাঁকে মেডিকেল পরীক্ষর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, এনসিবি-র জিজ্ঞাসাবাদে ক্ষিতিজ ভেঙে পড়েন ও তাঁর উত্তরে অসন্তুষ্ট ছিলেন তদন্তকারারী। ২০১৯ সালের পার্টির ভিডিয়ো সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়ে এনসিবি মাদক পায়, এরপরই তাঁকে এনসিবি অফিসে নিয়ে আসা হয়।

জানা যাচ্ছে, ক্ষিতিজ নিয়মিত বিপুল পরিমাণে ড্রাগ কিনতেন। এনসিবি কর্তারা অভিযান চালানোর জন্য তাঁর বাড়িতে গেলে গাঁজা দেখতে পান। এরপরই তাঁকে আটক করা হয়। আরও পড়ুন: Bollywood Drug Probe: দীপিকা পাদুকোনের পর জিজ্ঞাসাবাদের জন্য NCB অফিসে হাজিরা শ্রদ্ধা কাপুরের
এদিকে আজ এনসিবি জিজ্ঞাসাবাদ করল অভিনত্রী দীপিকা পাদুকোনকে। খানিক আগেই তিনি পোস্ট ট্রাস্টের গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে যান। সাড়ে ৫ ঘণ্টা ধরে দীপিকাকে এনসিবি জিজ্ঞাসাবাদ করে। এখনও শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকে জিজ্ঞাসাবাদ চলছে।
(The above story first appeared on LatestLY on Sep 26, 2020 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).