Sushmita Sen 'Reunites' With Rohman Shawl: ললিত মোদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে ফের প্রাক্তন প্রেমিক রোহমানের সঙ্গে সুস্মিতা সেন

সুস্মিতা সেন এবং রোহমান শলকে যখন পাশাপাশি দেখা যায়, সেই সময় নায়িকা ভাই এবং তাঁর স্ত্রীকেও দেখা যায় একসঙ্গে। রাজীব সেনের সঙ্গে স্ত্রী চারু আসোপার বিচ্ছেদ নিয়ে একসময় সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। রাজীব সেন এবং চারু আসোপা পৃথক থাকছেন বলেও জানা যায়। এতকিছুর পর ফের রাজীব সেনের সঙ্গে দেখা যায় চারু আসোপাকে।

Sushmita Sen 'Reunites' With Rohman Shawl: ললিত মোদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে ফের প্রাক্তন প্রেমিক রোহমানের সঙ্গে সুস্মিতা সেন
Sushmita Sen With Rohman Shawl (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ জানুয়ারি: সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে এবার ফের দেখা গেল রোহমান শলকে (Rohman Shawl)। সুস্মিতা সেনদের পারিবারিক বিয়ের অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা যায় রোহমানকে।  রেনে এবং আলিশাকে নিয়ে সুস্মিতা যখন গোয়ায় যান, সেই সময় তাঁর সঙ্গে দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরীর বিশষ বন্ধু রোহমান শলকে। রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, তাঁকে কেন সুস্মিতার সঙ্গে দেখা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

সুস্মিতা সেন এবং রোহমান শলকে যখন পাশাপাশি দেখা যায়, সেই সময় নায়িকা ভাই এবং তাঁর স্ত্রীকেও দেখা যায় একসঙ্গে। রাজীব সেনের সঙ্গে স্ত্রী চারু আসোপার বিচ্ছেদ নিয়ে একসময় সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। রাজীব সেন এবং চারু আসোপা পৃথক থাকছেন বলেও জানা যায়। এতকিছুর পর ফের রাজীব সেনের সঙ্গে দেখা যায় চারু আসোপাকে।

View this post on Instagram

আরও পড়ুন: Anushka Sharma And Virat Kohli’s Video: বৃন্দাবনে বিরাট-অনুষ্কা, ভাইরাল ভিডিয়ো

সুস্মিতা সেনের মায়ের গলা জড়িয়ে স্নেহের আদর করতে দেখা যায় চারু আসোপাকে।সুস্মিতা-রোহমান এবং রাজীব-চারুকে তাই পাশাপাশি দেখে কটাক্ষ করেন অনেকে।রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে যে দাবি করেন সুস্মিতা, তা নাটক ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করেন অনেকে।

(The above story first appeared on LatestLY on Jan 06, 2023 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).