Rani Mukerji: বিয়ের পর ব্যক্তিগত জীবন কেমন! এই প্রথম মুখ খুললেন রানি

বিয়ের পর বেশ কয়েক বছর কেটে গেলেও রানি এবং আদিত্য চোপড়া এখনও একসঙ্গে সিনেমা দেখতে যান। আদিত্যর সঙ্গে মুভি ডেটে যেতে তাঁর সবচেয়ে ভাল লাগে বলে জানান রানি।

Rani Mukerji: বিয়ের পর ব্যক্তিগত জীবন কেমন! এই প্রথম মুখ খুললেন রানি
Rani Mukerji (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অগাস্ট: পরিচালক, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে রানি মুখোপাধ্যায়কে সব সময় ক্যামেরার সামনে যেমন দেখা যায় না, তেমনি তাঁর কন্যা আদিরার দেখাও মেলে না।  ব্যক্তিগত জীবন নিয়ে আদিত্য চোপড়া যেন অন্তর্মুখী, তেমনি রানি মুখোপাধ্যায়কেও মুখ খুলতে দেখা যায় না।  শুধু তাই নয়, আদিত্যর চেয়ে রানি অনেক বেশি অন্তর্মুখী চরিত্রের বলে সম্প্রতি দাবি করেন অভিনেত্রী। ২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। এরপর ২০১৫ সালে রানি-আদিত্যর জীবনে আসে ছোট্ট আদিরা।

বিয়ের পর বেশ কয়েক বছর কেটে গেলেও রানি এবং আদিত্য চোপড়া এখনও একসঙ্গে সিনেমা দেখতে যান। আদিত্যর সঙ্গে মুভি ডেটে যেতে তাঁর সবচেয়ে ভাল লাগে বলে জানান রানি। শুধু তাই নয়, পাপারাৎজির নজর এড়িয়ে ই বলিউডের এই তারকা জুটি বেরিয়ে পড়েন থিয়েটারে।

দেশের বাইরে গেলে, তাঁরা সব সময় খোলামেলাভাবে ঘুরে বেড়ান। এমনকী, বিদেশের রাস্তার এক অপরের হাত ধরে ঘুরে বেড়ান বলেও জানান রানি।

(The above story first appeared on LatestLY on Aug 29, 2023 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).