Pooja Bhatt: করোনার চোখ রাঙানি, আক্রান্ত অভিনেত্রী পূজা ভাট

দিন কয়েক আগেই কোভিড আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের। এবার করোনা সংক্রমিত হলেন পূজা ভাট।

Pooja Bhatt: করোনার চোখ রাঙানি, আক্রান্ত অভিনেত্রী পূজা ভাট
Pooja Bhatt (Photo Credits: Facebook)

মুম্বই, ২৫ মার্চঃ আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস (Corona Virus)। দেশে বাড়ছে নিত্য সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াচ্ছে। দিন কয়েক আগেই কোভিড আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)। এবার করোনা সংক্রমিত হলেন পূজা ভাট (Pooja Bhatt)।

শুক্রবার নিজের কোভিড সংক্রমিত হওয়ার খবর শেয়ার করে অভিনেত্রী (Pooja Bhatt Tested Positive for Covid 19 ) লিখেছেন, ‘তিন বছর পর আমি প্রথমবার করোনা আক্রান্ত হলাম। দয়া করে প্রত্যেকে মাস্ক পরুন। কোভিড আমাদের চারিপাশে ঘুরছে। সম্পূর্ণ টিকাকরণ সত্ত্বেও যে কেউ যে কোন সময়ে আক্রান্ত হতে পারেন। আশা করছি আমি দ্রুত সুস্থ হয়ে উঠব’।

করোনা সংক্রমিতের সংখ্যা দেশে নতুন করে বৃদ্ধি পাচ্ছে। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯০ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮,৬০১। এখনও অবধি দেশে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪,৪১,৬২,৮৩২ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯১০ জন।

(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).