Bollywood Actress Childhood Pic: ক্যারাটে পোশাকে দেখুন তো এই খুদে কে চিনতে পারেন কিনা?
ছোটবেলার স্মৃতি বড়ই মধুর। জীবনের সব সুখ, সব ভালো লাগা যেন ওই ছেলেবেলার খুনসুটিতে গিয়েই আটকে গিয়েছে। ফেলে আসা ছোটবেলার সেই স্মৃতি পৃথিবীর সর্ব সুখ দিয়েও পূরণ করা সম্ভব নয়। হারিয়ে যাওয়া শৈশব ফিরে পেতে কে না চায় বলুন!
মুম্বই, ১৮ জানুয়ারিঃ ক্যারাটে কোচের সঙ্গে দাঁড়িয়ে থাকা তিন খুদের মধ্যে কাউকে কি আপনার চেনা লাগছে? ভালো করে দেখুন তিন খুদের মুখ। এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কে এই খুদে। বর্তমানে বলিউডের নামকরা অভিনেত্রী তিনি (Bollywood Actress Childhood Pic)। অ্যাকশন, থ্রিল, হরর সকল ঘরানার ছবিতেই তিনি অত্যন্ত সাবলীল।
আরও পড়ুনঃ ছবি নিয়ে ‘অযথা’ মন্তব্য নয়, পাঠান বিতর্কে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
সম্প্রতি স্মৃতির পাতা উলটে ছেলেবেলার এই ছবি খুঁজে পেয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte)। হ্যাঁ ঠিকই ধরেছিলেন ক্যারাটে পোশাকে ওই খুদে বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে (Radhika Apte Childhood Photo)। ছোটবেলার স্মৃতি বড়ই মধুর। জীবনের সব সুখ, সব ভালো লাগা যেন ওই ছেলেবেলার খুনসুটিতে গিয়েই আটকে গিয়েছে। ফেলে আসা ছোটবেলার সেই স্মৃতি পৃথিবীর সর্ব সুখ দিয়েও পূরণ করা সম্ভব নয়। হারিয়ে যাওয়া শৈশব ফিরে পেতে কে না চায় বলুন!
রাধিকা আপ্তের ছেলেবেলার ছবিঃ
View this post on Instagram
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শৈশবকালের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী (Radhika Apte Childhood Photo)। যেখানে দেখা যাচ্ছে, সাদা ক্যারাটে পোশাকে রয়েছেন খুদে রাধিকা আপ্তে। কোমরে বাঁধা হলুদ বেল্ট। সঙ্গে ক্যারাটে কোচ এবং আরও দুই বন্ধু। ছেলেবেলার ছবিটি শেয়ার করেছেন রাধিকা আপ্তে। ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার সঙ্গে পাঙ্গা নিও না’।
(The above story first appeared on LatestLY on Jan 18, 2023 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

