Sonam Kapoor: ৩২.৫ কোটিতে মুম্বইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সোনম কাপুর

ব্য়ান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সোনম কাপুর যে ফল্যাট বিক্রি করেন, সেখানে ছিল গাড়ি পার্কিয়ের চারটি জায়গা। ২০২২ সালের ২৯ ডিসেম্বর সোনম কাপুরের ব্যান্দ্রা-কুরলার ফ্ল্যাট বিক্রির কাগজপত্র সব তৈরি হয়ে যায়।

Sonam Kapoor: ৩২.৫ কোটিতে মুম্বইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সোনম কাপুর
Sonam Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ জানুয়ারি: মুম্বইতে (Mumbai)  নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম কাপুর। মুম্বইতে বিকেসিতে সোনম কাপুরের (Sonam Kapoor) যে ফ্ল্যাট ছিল, তা ৩২.৫ কোটিতে সম্প্রতি বিক্রি করে দেন বলিউড অভিনেত্রী। ৫,৫৩৩ স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাট সোনম কাপুর কেন বিক্রি করে দিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অনিল-কন্যার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি হতেই তা নজর কেড়ে নেয় প্রত্যেকের। রিপোর্টে প্রকাশ, ব্য়ান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সোনম কাপুর যে ফল্যাট বিক্রি করেন, সেখানে ছিল গাড়ি পার্কিয়ের চারটি জায়গা। ২০২২ সালের ২৯ ডিসেম্বর সোনম কাপুরের ব্যান্দ্রা-কুরলার ফ্ল্যাট বিক্রির কাগজপত্র সব তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: Aryan Khan, Nysa Devgan Party Together: আরিয়ান, নাইসাদের পার্টি দুবাইতে, ভাইরাল ছবি

জানা যায়, ২০১৫ সালে সোনম কাপুর ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সে নিজের জন্য ওই বিলাসবহুল ফ্ল্যাট কেনেন। প্রায় ১৮ কোটি দিয়ে বিকেসির ওই বিলাসবহুল ফ্ল্যাট কেনেন সোনম কাপুর। ২০১৫ সালে ওই ফ্ল্যাট কেনার কয়েক বছরের মধ্যে সোনম তা বিক্রি করে দিলেন ৩২.৫ কোটিতে। যে ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের জন্য সোনম নেন প্রায় ৬০ হাজার করে।

(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).