Bigg Boss 17: হাত উঁচিয়ে অঙ্কিতার দিকে তেড়ে গেলেন ভিকি? ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা
অভিনেত্রীর মা বলেন, কোথাও বুঝতে ভুল হচ্ছে। ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের সম্পর্ককে ভুল বুঝে এই ভিডিয়ো ভুল দিক থেকে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন অভিনেত্রীর মা।
মুম্বই, ২৭ ডিসেম্বর: বিগ বসের (Bigg Boss) ঘরে কথা কাটাকাটি শুরু হলে, অঙ্কিতা লোখন্ডের (Ankita Lokhande) দিকে তেড়ে যান ভিকি জৈন (Vicky Jain) । শুধু তাই নয়, হাত উঁচিয়ে অঙ্কিতার উপর প্রায় মারমুখী হয়ে ওঠেন ভিকি। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খোলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের মা বন্দনা। অভিনেত্রীর মা বলেন, কোথাও বুঝতে ভুল হচ্ছে। ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডের সম্পর্ককে ভুল বুঝে এই ভিডিয়ো ভুল দিক থেকে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন অভিনেত্রীর মা।
আরও পড়ুন: Ankita Lokhande: অন্য অভিনেত্রীকে সুশান্তের চুম্বন দেখে মাথা ঘুরে যায়, কান্না অঙ্কিতার
দেখুন ভিডিয়ো...
Did Vicky Jain try to slap His wife Ankita Lokhande?
What Do You Think??#AnkitaLokhande #VickyJain #BiggBoss17 #BB17 pic.twitter.com/vHdCFhI44F
— Charu Shah (@ItsCharuShah) December 23, 2023
বসের ঘরে যাওয়ার পর থেকে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসতে শুরু করে। বিয়ের আগে থেকে অঙ্কিতা এ বং ভিকির সম্পর্কের যে রসায়ন ছিল, তা বসের ঘরে যাওয়ার পর থেকে পালটাতে শুরু করে বলে দাবি করেন অনেকে। এমনকী, ভিকি এবং অঙ্কিতার স্বামী, স্ত্রীর সম্পর্কের রসায়ন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে িবভিন্ন মহলে।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

