Ankita Lokhande: অন্য অভিনেত্রীকে সুশান্তের চুম্বন দেখে মাথা ঘুরে যায়, কান্না অঙ্কিতার

অঙ্কিতার কথায়, শুদ্ধ দেশি রোমান্সের সময় গোটা সিনেমা হল বুক করেন সুশান্ত। তিনি জানতেন, অঙ্কিতা এই ছবি দেখতে গিয়ে কেঁদে ফেলবেন। তাই গোটা যশরাজের সিনেমা হল সুশান্ত বুক করে নিয়েছিলেন বলে জানান অঙ্কিতা লোখন্ডে।

Ankita Lokhande: অন্য অভিনেত্রীকে সুশান্তের চুম্বন দেখে মাথা ঘুরে যায়, কান্না অঙ্কিতার
Sushant Singh Rajput, Ankita Lokhande (Photo Credit: IANS/Twitter)

মুম্বই, ২৬ ডিসেম্বর: বিগ বসের (Bigg Boss) ঘরে এবার ফের সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput)  নিয়ে মন্তব্য করলেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। প্রয়াত অভিনেতার প্রসঙ্গ এবার বসের ঘরে তুললেন অঙ্কিতা। অভিনেত্রী বলেন, সুশান্ত যখন পিকে এবং শুদ্ধ দেশি রোমান্সে অভিনয় করেন, তখন তাঁর সঙ্গে স্ক্রিনে অন্য নায়িকাদের ঘনিষ্ঠ দৃশ্য তিনি মেনে নিতে পারেননি। পরিণীতি চোপড়া, বাণী কাপুর এবং  পিকে-তে অনুষ্কা শর্মাকে সুশান্ত যখন চুম্বন করেন, সেই দৃশ্য তাঁর ভাল লাগেনি। তাঁর মেনে নিতে কষ্ট হয় বলে জানান অঙ্কিতা লোখন্ডে। এমনকী,পিকে-তে সুশান্ত সিং রাজপুত যখন অনুষ্কাকে চুম্বন করেন, তা দেখে তাঁর মাথা ঘুরে যায় বলে সহপ্রতিযোগী আয়েষা খানকে জানান অঙ্কিতা লোখন্ডে। পাশাপাশি শুদ্ধ দেশি রোমান্সে পর্দায় সুশান্তের একাধিক সম্পর্ক দেখে তিনি কেঁদে ফেলেছিলেন বলেও জানান অঙ্কিতা লোখন্ডে।

অভিনেত্রীর কথায়, শুদ্ধ দেশি রোমান্সের সময় গোটা সিনেমা হল বুক করেন সুশান্ত। তিনি জানতেন, অঙ্কিতা এই ছবি দেখতে গিয়ে কেঁদে ফেলবেন। তাই গোটা যশরাজের সিনেমা হল সুশান্ত বুক করে নিয়েছিলেন বলে জানান অঙ্কিতা লোখন্ডে। সিনেমা দেখতে গিয়ে অঙ্কিতার কান্না দেখে হু হু করে কেঁদে ফেলেন সুশান্তও। প্রয়াত অভিনেতা জানান, তাঁর ভুল হয়ে গিয়েছে। তিনি আর কখনও এই ধরনের দৃশ্যে  অভিনয় করবেন না বলে অঙ্কিতাকে জানান সুশান্ত।

এম এস ধোনি-তে যখন সুশান্ত অভিনয় করেন, তখনও পর্যন্ত তাঁরা সম্পর্কে ছিলেন। ওই সিনেমা পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল। এরপর বিচ্ছেদ হয়ে যায় বলে জানান অঙ্কিতা লোখন্ডে।

(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).