Salman Khan: বিগ বসের জন্য সলমন খান চাইলেন বিপুল পারিশ্রমিক? অবাক হবেন জানলে

বেশ কয়েক বছর ধরে সলমন খান বিগ বসের জন্য নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি করছেন। তব সলমন খানের দাবির প্রেক্ষিতে চ্যানেল কর্তৃপক্ষে কতটা পারিশ্রমিক বাড়িয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Salman Khan: বিগ বসের জন্য সলমন খান চাইলেন বিপুল পারিশ্রমিক? অবাক হবেন জানলে
Salman Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ১৩ জুলাই: বিগ বস (Bigg Boss) সিজন ১৬-র জন্য কত পারিশ্রমিক চাইলেন সলমন খান (Salman Khan)? টেলিচক্করের একটি রিপোর্ট সম্প্রতি সামনে আসে। যেখানে দাবি করা হয়, বিগ বসের ১৬ নম্বর সিজনের জন্য সলমন খান নাকি প্রত্যেক এপিসোড বাবাদ ১৫ কোটি করে দাবি করেছেন। প্রত্যেক এপিসোড বাবদ সলমন ১৫ কোটি নিলে, সিজনের শেষে বলিউড অভিনেতা মোট কত পরিমাণ অর্থ পকেটে পুরবেন, তার হিসেব করুন আপনারাই।

যদিও টেলিচক্করের রিপোর্টের প্রেক্ষিতে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফে কোনও মন্তব্য করা হয়নি। সলমন খানও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

আরও পড়ুন: Katrina Kaif: ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা? জোর গুঞ্জন বলিউডে

বেশ কয়েক বছর ধরে সলমন খান বিগ বসের জন্য নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি করছেন। তব সলমন খানের দাবির প্রেক্ষিতে চ্যানেল কর্তৃপক্ষে কতটা পারিশ্রমিক বাড়িয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

(The above story first appeared on LatestLY on Jul 13, 2022 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).