Amitabh Bachchan: করোনা বড় বালাই, ফেসশিল্ড পরে কৌন বনেগা ক্রোড়পতি ১২-র শুটিংয়ে অমিতাভ বচ্চন
মহামারী কোভিডের গ্রাস প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে অনুরাগীদের নিরাপদে থাকার আর্জি জানিয়েছেন অমিতাভ বচ্চন। নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলিউড শাহেনশা। সেখানেই তিনি বলেন, করোনার সংক্রমণ রুখতে অনুরাগীরা যেন মাস্ক, ফেসশিল্ড নিয়মিত পরে। ইতিমধ্যেই কৌন বনেগা ক্রোড়পতি-১২র (Kaun Banega Crorepati 12) শুটিং শুরু হয়েছে। সংক্রমণ রুখতে শুটিং ফেসশিল্ড পরছেন অমিতাভ বচ্চন। অনুরাগীদের সতর্ক করতে নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এই ছবি শেয়ারের সময় ক্যাপশনে বিগ-বি লিখেছেন, সুরক্ষিত ও নিরাপদে থাকুন। তবে কেবিসি-১২ এর শুটিং সেটে নিরাপদে থাকার বিষয়টি তিনিয়ে এই প্রথম বারের জন্য বলছেন, তা নয়।
মহামারী কোভিডের গ্রাস প্রতিদিন দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে অনুরাগীদের নিরাপদে থাকার আর্জি জানিয়েছেন অমিতাভ বচ্চন। নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলিউড শাহেনশা। সেখানেই তিনি বলেন, করোনার সংক্রমণ রুখতে অনুরাগীরা যেন মাস্ক, ফেসশিল্ড নিয়মিত পরে। ইতিমধ্যেই কৌন বনেগা ক্রোড়পতি-১২র (Kaun Banega Crorepati 12) শুটিং শুরু হয়েছে। সংক্রমণ রুখতে শুটিং ফেসশিল্ড পরছেন অমিতাভ বচ্চন। অনুরাগীদের সতর্ক করতে নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এই ছবি শেয়ারের সময় ক্যাপশনে বিগ-বি লিখেছেন, সুরক্ষিত ও নিরাপদে থাকুন। তবে কেবিসি-১২ এর শুটিং সেটে নিরাপদে থাকার বিষয়টি তিনিয়ে এই প্রথম বারের জন্য বলছেন, তা নয়। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৯৬,৪২৪ জন, ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ৫২ লাখ
এর আগেও তিনি বলছেনে, কীভাবে করোনাভাইরাস প্রোটোকল মেনে এই মহামারীর মধ্যেও কাজ চালিয়ে নিয়ে যাওায়া যায়। গত ৭ সেপ্টেম্বর থেকে কেবিসি ১২–র শুটিং শুরু হয়েছে। বাবা-ছেলে করোনাভাইরাস পজিটিভ প্রমাণিত হওয়ার পর গত ১১ জুলাই মুম্বইয়ের নানবতী হাসপাতলে ভর্তি হন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। ২ আগস্ট নিজেই করোনা টেস্ট নেগেটিভের খবর দেন। জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এক মাসেরও বেশি সময় হোম কোয়ারেন্টাইনে ছিলেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতির শুটিং উপলক্ষেই প্রথম বাড়ির বাইরে বেরোলেন তিনি।
(The above story first appeared on LatestLY on Sep 18, 2020 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

