Bhool Bhulaiyaa 2: কার্তিক-কিয়ারার চুম্বন থেকে মঞ্জুলিকা, 'ভুল ভুলাইয়া টু'-এর ট্রেলার অক্ষয়কে 'মিস' করলেন দর্শক
ভুল ভুলাইয়া টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার আগে থেকে কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বলিউডে। কী কারণে ওই ২ জনের বিচ্ছেদ হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মুম্বই, ২৬ এপ্রিল: মুক্তি পেল 'ভুল ভুলাইয়া টু'-এর (Bhool Bhulaiyaa 2) ট্রেলর। যেখানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তব্বু এবং কিয়ারা আডবাণী (Kiara AdvaniKiara Advani)। ভুলভুলাইয়াতে যেমন অক্ষয় কুমার, বিদ্যা বালানদের দেখা গিয়েছিল, এবার সেখানে হাজির কার্তিক, কিয়ারা এবং তব্বু। রয়েছেন রজপাল যাদবও। তবে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'কমিক সেন্সের' সঙ্গে কার্তিক আরিয়ান এঁটে উঠতে পারছেন না বলে ট্রেলর দেখে মত নেটিজেনদের। দেখুন ভুলভুলাইয়া টু-এর ট্রেলর...
এদিকে ভুল ভুলাইয়া টু-এর ট্রেলার মুক্তি পাওয়ার আগে থেকে কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রার বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয় বলিউডে। কী কারণে ওই ২ জনের বিচ্ছেদ হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Karachi University Blast: করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলল গাড়ি, চিনা নাগরিকসহ মৃত ৪
তবে ভুল ভুলাইয়াতে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীর অনস্ক্রিন চুম্বন থেকে সমস্যার সূত্রপাত বলে একটি সূত্রের মাধ্যমে মিলছে খবর।
(The above story first appeared on LatestLY on Apr 26, 2022 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

