Bharti Singh: সন্তানকে প্রকাশ্যে আনলেন ভারতী, 'কমেডি কুইনের' প্রশ্নে অবাক অনুরাগীরা

হর্ষের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর একসঙ্গেই শো শুরু করেন ভারতী। দুজনে শো করতে করতেই আচমকা সেখান থেকে বিরতি নেন টেলিভশনের জনপ্রিয় সঞ্চালক।

Bharti Singh: সন্তানকে প্রকাশ্যে আনলেন ভারতী, 'কমেডি কুইনের' প্রশ্নে অবাক অনুরাগীরা
Bharti Singh And Her Son (Photo Credit: Youtube)

মুম্বই, ১২ জুলাই:  প্রকাশ্যে এল ভারতী সিং (Bharti Singh) এবং হর্ষ লিম্বাচিয়ার ছেলের মুখ। যেখানে ভারতী এবং হর্ষ তাঁদের আদরের (Haarsh Limbachiyaa ) ছেলের মুখ দেখান প্রকাশ্যে। শুধু তাই নয়, তাঁদের সন্তান ঠিক কার মত হয়েছে, এমন প্রশ্ন ভক্তদের করেন টেলিভিশনের 'লাফটার কুইন'। ছেলেকে 'গোলা' বলেই সম্মোধন করেন ভারতী। গোলা তাঁর মত না হর্ষের কার্বন কপি, সে বিষয়ে কমেডি কুইন জানতে চান তাঁর অনুরাগীদের কাছে। দেখুন সেই ভিডিয়ো...

হর্ষের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর একসঙ্গেই শো শুরু করেন ভারতী। দুজনে শো করতে করতেই আচমকা সেখান থেকে বিরতি নেন টেলিভশনের জনপ্রিয় সঞ্চালক। বিরতি নেওয়ার পর থেকেই ওজন কমাতে শুরু করেন ভারতী সিং। সেই সময় থেকেই শুরু হয় গুঞ্জন।

আরও পড়ুন: Alia Bhatt: 'হার্ট অফ স্টোনের' শ্যুট শেষ, আলিয়াকে 'মাই গার্ল' বলে জড়িয়ে ধরলেন গাল গ্যাডট

এরপরই জানা যায়, ভারতী সিং অন্তঃসত্ত্বা। সন্তানের জন্মের পর বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটি ফের ক্যামেরার সামনে হাজির হন ভারতী সিং।

(The above story first appeared on LatestLY on Jul 12, 2022 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).