Alia Bhatt: 'হার্ট অফ স্টোনের' শ্যুট শেষ, আলিয়াকে 'মাই গার্ল' বলে জড়িয়ে ধরলেন গাল গ্যাডট

সম্প্রতি আলিয়া ভাট মা হচ্ছেন বলে খবর প্রকাশ করেন। মিসেস কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানায় গোটা বলিউড। সেই তালিকায় ছিলেন গাল গ্যাডটও। আলিয়াকে ভালাবসা জানিয়ে ছবি প্রকাশ করেন গাল গ্যাডট। যা দেখে আপ্লুত হয়ে যান নায়িকার অনুরাগীরা।

Alia Bhatt: 'হার্ট অফ স্টোনের' শ্যুট শেষ, আলিয়াকে 'মাই গার্ল' বলে জড়িয়ে ধরলেন গাল গ্যাডট
Alia Bhatt, Gal Gadot (Photo Credit: Instagram)

মুম্বই, ৯ এপ্রিল: প্রথম হলিউডি ছবির শ্যুটিং শেষ করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। গাল গ্যাডটের সঙ্গে 'হার্ট অফ স্টোনের' শ্যুট শেষ করলেন আলিয়া। হার্ট অফ স্টোনের শ্যুট শেষ করে গাল গ্যাডটের (Gal Gadot) ছবি শেয়ার করেন আলিয়া। গাল গ্যাডট নিজের সোশ্যাল হ্যান্ডেলে আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করেন। যেখানে বলিউড অভিনেত্রী অত্যন্ত ভাল মনের মানুষ এবং দক্ষ অভিনেত্রী বলে বর্ণনা করেন।

সম্প্রতি আলিয়া ভাট মা হচ্ছেন বলে খবর প্রকাশ করেন। মিসেস কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানায় গোটা বলিউড। সেই তালিকায় ছিলেন গাল গ্যাডটও। আলিয়াকে ভালাবসা জানিয়ে ছবি প্রকাশ করেন গাল গ্যাডট। যা দেখে আপ্লুত হয়ে যান নায়িকার অনুরাগীরা।

আরও পড়ুন: Hindu: হিন্দু ধর্মে আস্থা থাকলে ভিন ধর্মীরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন, জানাল মাদ্রাজ হাইকোর্ট

গত ১৪ এপ্রিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে বিয়ের আসর। বিয়ের প্রায় ২ মাসের মাথায় সুখবর দেন রণবীর-আলিয়া।

(The above story first appeared on LatestLY on Jul 09, 2022 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).