Badhaai Do Trailer: সমপ্রেমী জুটির সঙ্গে থাকতে বিয়ে, তারপর কী হল রাজকুমার, ভূমির, দেখুন 'বাধাই দো'-র ট্রেলার
রাজকুমার ভূমিকে বোঝাতে শুরু করেন, তাঁরা একে অপররের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লে, স্বামী-স্ত্রীর মতো থাকবেন সমাজের চোখে। সমাজে তাঁদের পরিচয় স্বামী-স্ত্রী হলেও, তাঁরা নিজেদের পছন্দের সাথীর সঙ্গে জীবন কাটাতে পারবেন বলে সিদ্ধান্ত নেন।
বধাই দো-র ট্রেলার প্রকাশ্যে এল। যেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে দেখা যাচ্ছে ভূমি পেদনেকরকে। যেখানে সমপ্রেমের গল্পকে তুলে ধরা হয়েছে বেশ ভালভাবেই। গল্প যেভাবে এগিয়েছে, সেখানে দেখানো হয়েছে, রাজকুমার রাও একজন সমপ্রেমী পুলিশ অফিসার। অন্যদিকে ভূমি পেদনেকরও বিশ্বাসী সমপ্রেমে। রাজকুমার ভূমিকে বোঝাতে শুরু করেন, তাঁরা একে অপররের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লে, স্বামী-স্ত্রীর মতো থাকবেন সমাজের চোখে। সমাজে তাঁদের পরিচয় স্বামী-স্ত্রী হলেও, তাঁরা নিজেদের পছন্দের সাথীর সঙ্গে জীবন কাটাতে পারবেন বলে সিদ্ধান্ত নেন। এভাবেই এগোতে শুরু করে গল্প। দেখুন বাধাই দো-র ট্রেলার...
বাধাই হো-তে আয়ুষ্মান খুরানা সানিয়া মালহোত্রার রসায়নকে তুলে ধরা হয় পর্দায়। যেখানে নীনা গুপ্তা এবং গিরিরাজ রাওকেও দেখা যায় অন্যতম প্রধান চরিত্রে। বাধাই হো-র পর এবার বাধাই দো দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই দেখার।
আরও পড়ুন: Pori Moni: রাজের গলায় মালা, জমকালো বিয়ে সারলেন অন্তঃসত্ত্বা পরীমণি
বাধাই দো-তে রাজকুমার রাও, ভূমি পেদনেকরদের সঙ্গে রয়েছেন শিবা চাড্ডা, নীতিশ পান্ডে, শশী ভূষণসহ আরও অনেকে।
(The above story first appeared on LatestLY on Jan 25, 2022 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

