টানা আধডজন হিট দিয়ে বক্স অফিসের রাজা এখন আয়ুষ্মান খুরানা, 'উরি'ও হারাল 'ড্রিম গার্ল'-র কাছে

ফর্মুলা ছবি নয়। 'কনটেন্ট ইজ দ্য কিং'-এ বিশ্বাসী আয়ুষ্মান খুরানা ফের চমকে দিলেন। স্টারডম নয়, বড় বাজেট নয়, ছবির প্রচারে চমক নয়- শুধু ভাল কাহিনি, অভিনয়-পরিচালনার প্যাকেজেই বক্স অফিসে আরও একবার সফলতা পেলেন আয়ুষ্মান খুরানা। টানা ৬টা হিট সিনেমা উপহার দিলেন আয়ুষ্মান।

টানা আধডজন হিট দিয়ে বক্স অফিসের রাজা এখন আয়ুষ্মান খুরানা, 'উরি'ও হারাল 'ড্রিম গার্ল'-র কাছে
বক্স অফিসে বড় হিট আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল'।(Pic Credit: Ayushmann Khurrana / Twitter)

মুম্বই, ১৬ সেপ্টেম্বর: বলিউডের খান মিথ চুরমার করে বক্স অফিসে সাফল্যের নয়া সংজ্ঞা লিখলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। ফর্মুলা ছবি নয়। 'কনটেন্ট ইজ দ্য কিং'-এ বিশ্বাসী আয়ুষ্মান খুরানা ফের বক্স অফিসে চমকে দিলেন। স্টারডম নয়, বড় বাজেট নয়, ছবির প্রচারে চমক নয়- শুধু ভাল কাহিনি, অভিনয়-পরিচালনার প্যাকেজেই বক্স অফিসে আরও একবার সফলতা পেলেন আয়ুষ্মান খুরানা। টানা ৬টা হিট সিনেমা উপহার দিলেন আয়ুষ্মান। এবার আয়ুষ্মানের 'ড্রিম গার্ল'(Dream Girl) -ও বক্স অফিসে বড় হিটের তকমা পেয়ে গেল।

শুধু তাই নয় বছরের বড় হিট 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক'-এর প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল ড্রিম গার্ল। বক্স অফিসের হিসাবে রিলিজের পর প্রথম সপ্তাহে আয়ুষ্মানের ড্রিম গার্ল মোট ৪৪.৫৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আরও পড়ুন-হুইলচেয়ারে অভিনেতা ইরফান খান, এ কী অবস্থা? পাপরাজিদের কাজে ক্ষুব্ধ ইরফানপ্রেমীরা: ভিডিও

কম বাজেটের এই সিনেমার এত বড় সাফল্যে অবাক সবাই। প্রথম সপ্তাহে বক্স অফিসে সাফল্যের বিচারে আয়ুষ্মানের কেরিয়ার সবচেয়ে এগিয়ে থাকল 'ড্রিম গার্ল'-ই। ড্রিম গার্ল ভাঙল উরি (৩৭.৫৩ কোটি টাকা), স্ত্রী ( ৩২.৭৭ কোটি), রাজি (৩২.৯৪ কোটি) -র মত সিনেমার প্রথম সপ্তাহের ব্যবসার রেকর্ড।  আয়ুষ্মান খুরানা-র গত পাঁচটা সিনেমাও বক্স অফিস ও চিত্র সমালোচকদের বিচারে সাফল্য পেয়েছিল। সেগুলি হল- 'আর্টিকাল 15', 'অন্ধাধুন', 'বাধাই হো', 'শুভ মঙ্গল সাবধান', 'বরেলি কি বরফি'।

(The above story first appeared on LatestLY on Sep 16, 2019 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).