Aryan Khan Drug Case: 'আরিয়ানকে হয়রান করা হচ্ছে', শাহরুখ পুত্রের জন্য মুখ খুলে কটাক্ষের মুখে স্বরা
আরিয়ানকে নিয়ে স্বরার ওই মন্তব্যের পর অভিনেত্রীকে নিয়ে পালটা সমালোচনা শুরু করেন নেটিজেনদের একাংশ। আরিয়ান যখন মাদকের নেশা করছিলেন, সেই সময় স্বরা তাঁকে সঙ্গ দিতে পারতেন বলে কটাক্ষ করেন অনেকে।
মুম্বই, ১৫ অক্টোবর: বার বার বাতিল হচ্ছে আরিয়ান খানের (Aryan Khan) জামিন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আরিয়ান খানকে আর্থার রোড জেলেই থাকতে হবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার শাহরুখ তনয়ের জামিন খারিজের পর বিরক্তি প্রকাশ করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
শাহরুখ (Shah Rukh Khan) তনেয়র জামিন খারিজের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিরক্তি প্রকাশ করেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। বার বার জামিন খারিজ করে আরিয়ানকে হয়রানিতে ফেলা হচ্ছে বলে মত প্রকাশ করেন স্বরা।
আরিয়ানকে নিয়ে স্বরার ওই মন্তব্যের পর অভিনেত্রীকে নিয়ে পালটা সমালোচনা শুরু করেন নেটিজেনদের একাংশ। আরিয়ান যখন মাদকের নেশা করছিলেন, সেই সময় স্বরা তাঁকে সঙ্গ দিতে পারতেন বলে কটাক্ষ করেন অনেকে।
কেউ বলতে শুরু করেন, আরিয়ানের জন্য স্বরার এত কষ্ট হলে, তিনিই ওঁর সঙ্গে নেশা করতে পারতেন। সবকিছু মিলিয়ে আরিয়ানের হয়ে সুর চড়িয়ে পালটা কটাক্ষের মুখে পড়েন 'ভীরে দি ওয়েডিং' অভিনেত্রী।
(The above story first appeared on LatestLY on Oct 15, 2021 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

