Aryan Khan (Photo Credit: Twitter/ANI)

মুম্বই, ৬ অক্টোবর: গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে৷ আরিয়ান খানের গ্রেফতারি জালিয়াতি বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)৷ মহারাষ্ট্রের মন্ত্রীর ওই অভিযোগের পর পালটা দাবি করে নারকোটিক্স কন্ট্র্রোল ব্যুরো৷

এনসিবির (NCB)তরফে দাবি করা হয়, নির্দিষ্ট নিয়ম মেনে তল্লাশি করেই আরিয়ান খানকে (Aryan Khan)  গ্রেফতার করা হয়েছে৷ আইনের পথে চলেই যার বিচার হবে৷ এনসিবির ডেপুটি ডিরেক্টর জ্ঞানেশ্বর সিং বলেন, আরিয়ান খানের গ্রেফতারির পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন৷ তাঁর কথায়, বেশ কিছু এমন অভিযোগ করা হচ্ছে, যার জেরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ কারও প্ররোচনা অনুযায়ী কাজ করে না এনসিবি৷ আইনের পথে চলেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো নিজেদের কাজ করে বলে দাবি করেন জ্ঞানেশ্বর সিং৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: ''ফাঁসানো হয়েছে শাহরুখ পুত্রকে, প্রমোদতরী থেকে উদ্ধার হয়নি মাদক''

রবিবার গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুমুন ধমেচাদের গ্রেফতারির পর সেখান থেকে কোনও মাদক উদ্ধার করা হয়নি বলে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক যে দাবি করেন, তার প্রেক্ষিতেই এবার পালটা মুখ খোলা হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে৷

প্রসঙ্গত গোয়াগামী প্রমোদতরী যে রেভ পার্টি চলছিল, সেখান চরস, গাঁজা, এমডিএমএস-এর মতো একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা যায় এনসিবির তরফে৷ এমনকী আরিয়ান খানের কাছ থেকে চরস উদ্ধার করা হয়েছে বলেও খবর মেলে এনসিবির তরফে৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ওই দাবির পর মহারাষ্ট্রের মন্ত্রী পালটা দাবি করেন৷ যা নিয়ে ফের আলোচনা শুরু হয়ে যায়৷