Ananya Panday: অনন্যার হোয়াটস অ্যাপ চ্যাটে আরিয়ানের সঙ্গে সন্দেহজনক লেনদেন, তথ্য খুঁজছে এনসিবির
শুক্র ও শনিবার, পরপর ২ দিন জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় এনসিবি। সেই কারণে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর ফের অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এনিসিবির তরফে।
মুম্বই, ২৩ অক্টোবর: বেশকিছু সন্দেহজনক আর্থিক লেনদেন চোখে পড়েছে অনন্যা পান্ডের (Ananya Panday) হোয়াটস অ্যাপ চ্যাটে। শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গেই অনন্যার ওই হোয়াটস অ্যাপের চ্যাট চোখে পড়ে। সেখানেই দেখা যায় সন্দেহজনক কিছু আর্থিক লেনদেন। যে বিষয়ে শুক্রবার চাঙ্কি পান্ডের কন্যাকে সবিস্তারে জিজ্ঞাসাবাদ করা হয়। এনসিবি সূত্রে এমন খবরই প্রকাশ্য়ে আসে।
শুক্র ও শনিবার, পরপর ২ দিন জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় এনসিবি (NCB)। সেই কারণে সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর ফের অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এনিসিবির তরফে।
Questioning of actor Ananya Panday being done over some suspicious financial transactions and also in connection with WhatsApp chats with Aryan Khan. The actor was questioned regarding this yesterday: Narcotics Control Bureau, Mumbai
— ANI (@ANI) October 23, 2021
এদিকে অনন্যা পান্ডেকে এনসিবির তরফে তলবের পরপরই চাঙ্কি পান্ডে আইনজীবীর দ্বারস্থ হন। মেয়ের জন্য আইনি সাহায্য নিতে শুরু করেছেন বলিউডের এই অভিনেতা। প্রসঙ্গত, মাদক সংক্রান্ত হোয়াটস অ্যাপের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন অনন্যা পান্ডে। পাশাপাশি গাঁজা যে কোনও ধরনের নিষিদ্ধ মাদক হতে পারে, সে সম্পর্কে তাঁর ধারণা ছিল না বলেও দাবি করেন অনন্যা।
(The above story first appeared on LatestLY on Oct 23, 2021 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

