Malaika Arora-Arjun Kapoor: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে মালাইকার সঙ্গে ছবি শেয়ার করলেন অর্জুন কাপুর
গত ৬ দিন ধরে মালাইকা অরোরা যখন নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন, সেই সময় অর্জুন কাপুর একবারের জন্যও অভিনেত্রীর সঙ্গে দেখা করতে যাননি। এমনকী, বোন রিয়া কাপুরের বাড়ির কাছেই মালাইকা থাকেন। রিয়ার বাড়িতে সম্প্রতি ডিনারে হাজির হলেও, অর্জুনকে দেখা যায়নি মালাইকার বাড়িতে যেতে। এমনই শোনা যায়।
মুম্বই, ১২ জানুয়ারি: অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে মালাইকা অরোরা বিচ্ছেদ। এমনই একটি গুঞ্জন যেন হু হু করে আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দুই তারকার কেউ মুখ না খুললেও, অর্জুন কাপুর সমালোচনাকারীদের একহাত নিলেন একটি ছবির মাধ্যমে। অর্জুন নিজের সোশ্যাল হ্যান্ডেলে আজ একটি ছবি প্রকাশ করেন মালাইকা অরোরার সঙ্গে। তিনি বলেন, এই ধরণের সমালোচনার কোনও জায়গা নেই। প্রত্যেকে ভাল থাকুন, সুস্থ থাকুন বলে মন্তব্য কেরন অর্জুন কাপুর।
View this post on Instagram
সম্প্রতি একটি সংবাদমাদ্যমের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে দাবি করা হয়, অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা (Malaika Arora) নিজেদের ৬ বছরের সম্পর্কে ইতি টেনেছেন। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা নাকি নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। গত ৬ দিন ধরে মালাইকা ঘর থেকে বের হননি। বিচ্ছেদের পর মালাইকা একেবারে নিজেরে ঘরবন্দি করে ফেলেছেন বলে প্রকাশ।
আরও পড়ুন: COVID 19: করোনায় আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন নিভৃতবাসে
গত ৬ দিন ধরে মালাইকা অরোরা যখন নিজেকে ঘরে বন্দি করে রেখেছেন, সেই সময় অর্জুন কাপুর একবারের জন্যও অভিনেত্রীর সঙ্গে দেখা করতে যাননি। এমনকী, বোন রিয়া কাপুরের বাড়ির কাছেই মালাইকা থাকেন। রিয়ার (Rhea Kapoor) বাড়িতে সম্প্রতি ডিনারে হাজির হলেও, অর্জুনকে দেখা যায়নি মালাইকার বাড়িতে যেতে। যা নিয়ে বলিউডে বেশ চর্চা শুরু হয়ে যায়। অর্জুন কাপুরের সঙ্গে শেষ পর্যন্ত মালাইকার বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়। যে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মালাইকার সঙ্গে ছবি প্রকাশ করলেন অর্জুন কাপুর।
(The above story first appeared on LatestLY on Jan 12, 2022 08:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

