Arbaaz Khan: মালাইকা অতীত, জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের পিঁড়িতে আরবাজ!

সম্প্রতি মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় আরবাজ খানের। জর্জিয়া বলেন, তিনি এবং আরবাজ খুব ভাল বন্ধু। আরবাজের প্রতি তাঁর সম্মান সারা জীবন থাকবে। তবে একজনের বান্ধবীর পরিচয়ে বেঁচে থাকা তাঁর পছন্দ নয়। সেই কারণেই তিনি আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বলে জানান জর্জিয়া। পা

Arbaaz Khan: মালাইকা অতীত, জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিয়ের পিঁড়িতে আরবাজ!
Arbaaz Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ ডিসেম্বর: এবার ফের বিয়ের পিঁড়িতে বসছেন আরবাজ খান (Arbaaz Khan)। সূত্রের খবর, মেক আপ শিল্পী শুরা খানের (Shura Khan) সঙ্গে এবার নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউডের অভিনেতা, প্রযোজক। আগামী ২৪ ডিসেম্বর আরবাজ এবং শুরার বিয়ের আসর মুম্বইতে বসবে বলে রিপোর্টে প্রকাশ। পরিবার এবং একেবারে ঘনিষ্ঠদের নিয়েই বিয়ে সারবেন আরবাজ এবং শুরা খান। যদিও খান পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

সম্প্রতি মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় আরবাজ খানের। জর্জিয়া বলেন, তিনি এবং আরবাজ খুব ভাল বন্ধু। আরবাজের প্রতি তাঁর সম্মান সারা জীবন থাকবে। তবে একজনের বান্ধবীর পরিচয়ে বেঁচে থাকা তাঁর পছন্দ নয়। সেই কারণেই তিনি আরবাজের সঙ্গে  সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বলে জানান জর্জিয়া। পাশাপাশি আরবাজের সঙ্গে মালাইকার যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তার জন্য তাঁদের সম্পর্কের উপর কখনও প্রভাব পড়েনি বলেও শুরা জানান।

আরও পড়ুন: Malaika Arora On Arbaaz Khan: গাড়ি দুর্ঘটনার পর চোখ খুলে প্রথম আরবাজকেই দেখতে পান, প্রাক্তন স্বামীকে নিয়ে আবেগপ্লুত মালাইকা

এদিকে আরবাজের সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে ইতি টানেন মালাইকা (Malaika Arora)। তাঁদের বিচ্ছেদ নিয়ে বি টাউনে এক সময়ে জোর গুঞ্জন শুরু হলেও, অভিনেত্রী বা আরবাজকে কখনও এ বিষয়ে মন্তব্য করতে শোনা যায়নি। পাশাপাশি বিচ্ছেদ হলেও, ছেলে আরহানের জন্য মালাইকার সঙ্গে আরবাজের সব সময় বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রয়েছে বলেই জানা যায়।

(The above story first appeared on LatestLY on Dec 21, 2023 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).