Vamika Kohli Birthday: দু বছরে পা ভামিকার, সোহাগে-আদরে মাখা ছবি শেয়ার অনুষ্কা শর্মার

এইতো যেন সেদিনের কথা। দেখতে দেখতে এরই মধ্যে দু বছরে পা দিয়ে দিল খুদে ভামিকা। একরত্তি মেয়ের জন্মদিনে সোহাগে ভরা একখানা ছবি শেয়ার করেছেন মা অনুষ্কা শর্মা

Vamika Kohli Birthday: দু বছরে পা ভামিকার, সোহাগে-আদরে মাখা ছবি শেয়ার অনুষ্কা শর্মার
Vamika Kohli and Anushka Sharma (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ জানুয়ারিঃ আজ থেকে ঠিক দু বছর আগে বিরাট-অনুষ্কার পরিবার আলোকিত করেছিল ছোট্ট ভামিকা (Vamika Kohli)। এইতো যেন সেদিনের কথা। দেখতে দেখতে এরই মধ্যে দু বছরে পা দিয়ে দিল খুদে ভামিকা। একরত্তি মেয়ের জন্মদিনে সোহাগে ভরা একখানা ছবি শেয়ার করেছেন মা অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার হাত ধরে ‘বিরুষ্কা’র বীচ ভ্রমণ, ছবি দেখে চোখ জুড়াল ভক্তরা

নায়িকার শেয়ার করা ছবিতে মা-মেয়ে একেবারে আহ্লাদে আটখানা। শীতের দিনে নির্জন এক পার্কের সিমেন্টের সিটে বসে অভিনেত্রী। মায়ের কোলে খেলা করছে ভামিকা। মা-মেয়ের সে কি আনদ। ছবিতে ফুটে উঠছে তা। নায়িকার পরনে কালো সোয়েটার হালকা গোলাপি প্রিন্টের ট্রাউজার। দুহাত দিয়ে আগলে রেখেছেন ছোট্ট মেয়েকে। ভামিকার পরনে ধূসর রঙের সোয়েটার এবং প্যান্ট। একরত্তির মাথায় দুদিকে দুটো ঝুটি করা।

অনুষ্কা শর্মার পোস্টঃ 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

 

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সেই সঙ্গে খুদে ভামিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তমহল থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার চর্চিত প্রেমিকা তথা অভিনেত্রী তৃপ্তি দিমড়ি (Tripti Dimri) থেকে শুরু করে হবু মা গওহর খান (Gauahar Khan), আথিয়া শেট্টি (Athiya Shetty), নীতি মোহন, সাক্ষী ধোনি (Sakshi Singh) প্রমুখদের শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরে উঠেছে নায়িকার পোস্ট।

তবে সকলের মাঝে চোখ এড়ায়নি বাবা বিরাট কোহলির (Virat Kohli) কমেন্ট। টুক করে স্ত্রীয়ের পোস্টের কমেন্ট বক্সে এসে কয়েকটা হার্ট এমোজি দিয়ে চলে গিয়েছেন তারকা। একমাত্র মেয়ের জন্মদিনে বিরাট শুভেচ্ছার অপেক্ষায় অনুরাগীরা।

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).