Kirron Kher: কিরণ খেরের মৃত্যুর ভুয়ো খবর, কী বললেন অনুপম খের
মুম্বই, ৮ মে: বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কিরণ খেরের মৃত্যুর ভুয়ো খবরে জোর চাঞ্চল্য ছড়াল সামাজিক মাধ্যমে। ক্যানসার আক্রান্ত কিরণ খের কেমন আছেন, তা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে জোর শোরগোল শুরু হয়, তার মাঝেই বিজেপি সাংসদের মৃত্যুর খবর (ভুয়ো) নিয়ে আরও বেশি জল্পনা ছড়ায়। কিরণ খেরের মৃত্যুর গুজব প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন অনুপম খের (Anupam Kher)।
তিনি বলেন, কিরণ (Kirron Kher) ভাল আছেন। তাঁর স্ত্রীর মৃত্যুর খবর পুরোটাই মিথ্যে। এমনকী করোনা ভ্যাকসিনের পরপর দুটো ডোজও নিয়ে ফেলেছেন কিরণ। প্রসঙ্গত, কয়েকদিন আগে মা এবং ভাইয়ের সঙ্গে স্ত্রী কিরণকে নিয়ে টিকাকেন্দ্রে যান অনুপম খের। সেখান থেকে ছবিও শেয়ার করেন বলিউড (Bollywood) অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন: Arvind Kejriwal: শিশুদের টিকার ব্যবস্থা করুন, ওদের নিয়ে চিন্তা, কেন্দ্রকে আবেদন কেজরির
ব্লাড ক্যানসারে (Cancer) আক্রান্ত কিরণ খের। সম্প্রতি স্ত্রীর অসুস্থতার সংবাদ নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেন অনুপম খের। তবে কঠিন সময় পার করে নিশ্চয়ই তিনি ফের সুসময় দেখতে পাবেন বলেও আশা প্রকাশ করেন অনুপম খের। পাশাপাশি কিরণ খুব শক্ত মনের মানুষ। সব লড়াইয়ের ময়দানে তিনি জয়ী হতে অভ্যস্ত। তাই এবারের লড়াইতেও কিরণ খের বাজিমাত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন অনুপম।
সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক লাকি আলির মৃত্যুর গুজব ছড়ায়। লাকি আলির মৃত্যুর খবর ছড়াতেই তাঁর পুরনো বন্ধু নাফিসা আলি মুখ খোলেন।
নাফিসা জানান, লাকি আলি ভাল আছেন। নিজের পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে রয়েছেন। যে খবর ছড়িয়েছে তাঁর মৃত্য়ুর, তা সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট জানান নাফিসা আলি।
(The above story first appeared on LatestLY on May 08, 2021 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

