Annu Kapoor Health Update: হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা অনু কাপুর
অনু কাপুরের শারীরিক পরিস্থিতি কেমন আছে তা জানার জন্যে আগ্রহ প্রকাশ করছেন ভক্তকুল। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা অনু কাপুর? জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মুম্বই, ২৭ জানুয়ারিঃ হঠাৎই বুকে ব্যথা শুরু হয় বলিউডের প্রবীণ অভিনেতা অনু কাপুরের (Annu Kapoor Hospitalized)। দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি আচমকা বুকে ব্যথা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালেই কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে প্রবীণ অভিনেতার।
অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুগামীরা। অনু কাপুরের শারীরিক পরিস্থিতি কেমন আছে তা জানার জন্যে আগ্রহ প্রকাশ করছেন ভক্তকুল। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা অনু কাপুর? জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার সকাল থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপর তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে প্রবীণ অভিনেতা অনু কাপুরের শারীরিক অবস্থা স্থিতিশীল।
(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

