Ankita Lokhande-Vicky Jain Wedding: সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখন্ডে, মালা বদলের সময় কান্না অভিনেত্রীর

মহারাষ্ট্রে বাড়ছে ওমিক্রন। তার জেরে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের বিয়ের রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়। পাপারাৎজিকে আমন্ত্রণ জানিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই বাড়ির তরফে।

Ankita Lokhande-Vicky Jain Wedding: সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখন্ডে, মালা বদলের সময় কান্না অভিনেত্রীর
Ankita Lokhande-Vicky Jain Wedding (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ ডিসেম্বর:  বিয়ে করলেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। ব্যবসায়ী বন্ধু ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা। পরিবার এবং বন্ধুদের হাজিরায় সম্পন্ন হয় অঙ্কিতা এবং ভিকি জৈনের বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে মালা বদলের সময় কেঁদে ফেলেন অঙ্কিতা লোখন্ডে। হাত ধরে তাঁকে সামলে নেন ভিকি জৈন। দেখুন অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

মালা বদলের মুহূর্তে অঙ্কিতা...

 

 

View this post on Instagram

 

মহারাষ্ট্রে (Maharashtra) বাড়ছে ওমিক্রন (Omicron)। তার জেরে অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈনের বিয়ের রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়। পাপারাৎজিকে আমন্ত্রণ জানিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই বাড়ির তরফে। তবে ওমিক্রনের বাড়তি দাপটের জেরে শেষ পর্যন্ত রেড কার্পেট অনুষ্ঠান বাতিল করা হয়।

আরও পড়ুন:  Katrina Kaif-Vicky Kaushal: ভিকির হাত ধরে, হাসি মুখে মুম্বইতে ফিরলেন ক্যাটরিনা

(The above story first appeared on LatestLY on Dec 14, 2021 07:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).