Ankita-Vicky Wedding: বলিউডে বিয়ের মরশুম, সাতপাকে বাঁধা পড়ছেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা লোখন্ডে
'পবিত্র রিসতা' সিজন টু শুরু হতেই জানা যায়, অঙ্কিতা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন। অঙ্কিতা লোখন্ডে এবং বিকি জৈনের বাড়ির তরফেও বিয়ের প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানা যায়। তবে অঙ্কিতা কখনওই নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
মুম্বই, ৩ ডিসেম্বর: বলিউডে (Bollywood) যেন বিয়ের মরশুম শুরু হয়েছে। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), বিকি কৌশল (Vikcy Kaushal) শুক্রবার আইনি বিয়ে সেরে ফেলছেন বলে খবর। ক্যাটরিনা কাইফ, বিকি কৌশলের বিয়ে নিয়ে যখন সরগরম পেজ থ্রির পাতা, সেই সময় অঙ্কিতা লোখন্ডেও (Ankita Lokhande) শুরু করছেন নতুন জীবন। বিশেষ বন্ধু বিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন বান্ধবী। অঙ্কিতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের প্রস্তুতির ছবি শেয়ার করেন। 'প্রি ওয়েডিং'-এর অনুষ্ঠান শুরু হয়েছে বলে নিজের ছবিতে ক্যাপশন যোগ করেন অঙ্কিতা লোখন্ডে।
দেখুন...
View this post on Instagram
বিকি জৈনও (Vicky Jain) নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিশেষ অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। দেখুন...
View this post on Instagram
'পবিত্র রিসতা' সিজন টু শুরু হতেই জানা যায়, অঙ্কিতা শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন। অঙ্কিতা লোখন্ডে এবং বিকি জৈনের বাড়ির তরফেও বিয়ের প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানা যায়। তবে অঙ্কিতা কখনওই নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: Katrina-Vicky: অত্যন্ত গোপণে আজই ক্যাটরিনা-বিকির আইনি বিয়ে, বলছে রিপোর্ট
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রায় ৬ বছর ধরে সম্পর্কে জড়িয়েছিলেেন অঙ্কিতা। সুশান্ত বলিউডে পা রাখার পর ক্রমশ তাঁদের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে। অবশেষে অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদও হয়ে যায় সুশান্তের। তবে সুশান্তের মৃত্যুর পর অঝোরে কাঁদতে দেখা যায় অঙ্কিতা লোখন্ডেকে।
(The above story first appeared on LatestLY on Dec 03, 2021 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

