মুম্বই, ১ জানুয়ারিঃ হাত, মুখ, নাক থেকে ঝরছে রক্ত। হাতে কুডুল। মুখে ধরাচ্ছেন সিগারেট। রণবীরের (Ranbir Kapoor) নতুন রূপ দেখে কপালে হাত নেটবাসীর। অভিনেতার আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’র প্রথম পোস্টার (Animal First Poster) প্রকাশ্যে এসেছে বছরের প্রথম দিন। আগেই জানানো হয়েছিল ২০২৩ এর ১ জানুয়ারি প্রকাশ পাবে ছবির প্রথম ঝলক।
যেমন কথা তেমন কাজ। কথা মতই এদিন সকাল সকাল চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ (Taran Adarsh) প্রকাশ্যে এনেছেন ‘অ্যানিম্যাল’এ রণবীর কাপুরের প্রথম লুক (Animal First Poster)। অভিনেতার লুক দেখেই অনুমান করা যাচ্ছে, ফুল-অন অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। রণবীর ছাড়া ছবিতে আরও অভিনয় করছেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna), অনীল কাপুর (Anil Kapoor), ববি দেওল (Bobby Deol) প্রমুখরা।
‘অ্যানিম্যাল’এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ্যে, দেখুনঃ
RANBIR KAPOOR: 'ANIMAL' FIRST LOOK IS HERE... #RanbirKapoor in #Animal, directed by #SandeepReddyVanga [#ArjunReddy, #KabirSingh]… 11 Aug 2023 release [#IndependenceDay weekend]… In #Hindi, #Telugu, #Tamil, #Malayalam and #Kannada. pic.twitter.com/iTlMsU2O7v
— taran adarsh (@taran_adarsh) December 31, 2022
‘অর্জুন রেড্ডি’ (Arjun Reddy), কবীর সিং (Kabir Singh) খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভজ্ঞা (Sandeep Reddy Vanga) পরিচালনা করেছেন ‘অ্যানিম্যাল’ (Animal)। ২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। হিন্দি, তামিল, তলেগু, কর্ণাটক, মালায়লাম পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’। ছবিতে প্রথমবার জুটিতে দেখা যাবে রণবীর এবং রশ্মিকাকে (Ranbir and Rashmika)। যুগলের যুগলবন্দী দর্শকদের মন জয় করতে কতটা সফল হয় তা দেখার জন্যে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্যে।
(The above story first appeared on LatestLY on Jan 01, 2023 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

