Anil Kapoor: এক ফ্রেমে শ্রীবেদী-সতীশ, ৩০ বছর আগের স্মৃতিতে বিভোর অনীল কাপুর

সতীশ কৌশিকের পরিচালনায় ‘রূপ কি রানি চোর কা রাজা’ ছবিতে জুটিতে অভিনয় করেছিলেন অনীল কাপুর এবং শ্রীদেবী।

Anil Kapoor: এক ফ্রেমে শ্রীবেদী-সতীশ, ৩০ বছর আগের স্মৃতিতে বিভোর অনীল কাপুর
Anil Kapoor, Satish Kaushik, Sridevi (Photo Credits: Facebook and Instagram)

মুম্বই, ১৬ এপ্রিলঃ এক ফ্রেমে দুই প্রয়াত তারকা। শ্রীদেবী (Sridevi) এবং সতীশ কৌশিক (Satish Kaushik)। দুই প্রতিভার প্রয়াণে মুখ ভার হয়েছিল বলিউডের। সতীশ কৌশিকের পরিচালনায় ‘রূপ কি রানি চোর কা রাজা’ (Roop Ki Rani Choron Ka Raja) ছবিতে জুটিতে অভিনয় করেছিলেন অনীল কাপুর (Anil Kapoor) এবং শ্রীদেবী (Sridevi)। প্রয়াত পরিচালক এবং নায়িকার সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা। অনীল কাপুর লিখেছেন, ‘হয়তো এই ছবিতা বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেন। কিন্তু আমাদের হৃদয় দিয়ে তৈরি হয়েছিল এই ছবি, যা ৩০ বছর আগে পরিচালনা করেছিলেন আমার বন্ধু সতীশ কৌশিক। আমি বিশ্বাস করি প্রতিটা কাজ থেকেই আমরা কিছু অভিজ্ঞতা এবং ভালো স্মৃতি অর্জন করি’।

৩০ বছর আগের ছবি... 

 

View this post on Instagram

 

A post shared by anilskapoor (@anilskapoor)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 16, 2023 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).