Ananya-Suhana-Shanaya: NMACC-র চিত্র প্রদর্শনীতে অনন্যা, সুনাহা এবং শানায়া, মেয়েদের সঙ্গে হাজির বাবারাও

শনিবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে পৌঁছে গিয়েছিলেন তিন বন্ধু। সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডে এবং সঞ্জয় কাপুর।

Ananya-Suhana-Shanaya: NMACC-র চিত্র প্রদর্শনীতে অনন্যা, সুনাহা এবং শানায়া, মেয়েদের সঙ্গে হাজির বাবারাও
Ananya Panday, Suhana Khan, Shanaya Kapoor (Photo Credits: Instagram)

তাঁরা তিন জনই তারকা সন্তান। ছেলেবেলা থেকেই তাঁদের বন্ধুত্ব গলায় গলায়। কথা হচ্ছে শাহরুখ (Shah Rukh Khan) তনয়া সুহানা খান (Suhana Khan), চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে (Ananya Panday) এবং সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর (Shanaya Kapoor)। বড় হতে হতে তাঁদের বন্ধুত্ব ফিকে নয় বরং আরও গভীর হয়েছে। একসঙ্গে নাইট আউট, পার্টিতে মাঝে মধ্যেই দেখা যায় তাঁদের। শনিবার নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে (Art Exhibition) পৌঁছে গিয়েছিলেন তিন বন্ধু। সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডে এবং সঞ্জয় কাপুর। হুল্লোড়ে ভরা সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ড্রিম গার্ল টু' অভিনেত্রী।

আরও পড়ুনঃ ভারতে আয়োজিত মোটোজিপি চ্যাম্পিয়নশিপ নিয়ে উচ্ছ্বসিত জন, বাইক রেসিং ঘিরে স্বপ্নের কথা জানালেন অভিনেতা

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 24, 2023 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).