Virat-Anushka: দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা! আর সেই কারণেই কি রাম মন্দির উদ্বোধন এড়িয়ে গেল 'বিরুষ্কা', নেটমহলে জল্পনা

আমন্ত্রণ পেলেও বলিউডের বেশ কিছু তারকা এদিন অযোধ্যা যাননি। তাদের মধ্যেই অন্যতম বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই কি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এড়িয়ে গেলেন 'বিরুষ্কা'!

Virat-Anushka: দ্বিতীয়বার মা হচ্ছেন অনুষ্কা! আর সেই কারণেই কি রাম মন্দির উদ্বোধন এড়িয়ে গেল 'বিরুষ্কা', নেটমহলে জল্পনা
Anushka Sharma-Virat Kohli (Photo Credits: X)

গতকাল অযোধ্যায় (Ayodhya) হয়ে গেল রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে হল রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা। উপস্থিত ছিলেন হাজার হাজার অথিতি। সেই মহাযজ্ঞের সাক্ষী থাকতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রায় ৮,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ পেলেও বলিউডের বেশ কিছু তারকা এদিন অযোধ্যা যাননি। তাদের মধ্যেই অন্যতম বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma)। গত বছরের শেষ থেকেই গুঞ্জন দ্বিতীয়বার মা হতে চলেছেন বিরাট পত্নী (Anushka Sharma)। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই কি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এড়িয়ে গেলেন 'বিরুষ্কা' (Virushka)। নেটিজেন মহলে এখন সেই জল্পনাই তুঙ্গে।

এদিকে গতকাল সোমবার জানা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম দুটি ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। প্রথমে 'বিরুষ্কা'র রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না হওয়া এরপর টেস্ট সিরিজ থেকে বিরাটের ছিটকে যাওয়া সব মিলিয়ে অনুরাগী মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে আসল কারণ এখনও অজানা।

বিরুষ্কা-কে রাম মন্দিরের আমন্ত্রন...

এদিকে বলিপাড়া থেকে রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ভিকি কৌশল (Vicky Kaushal), মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাউত (Kangana Ranaut), সনু নিগম সহ একাধিক তারকা অতিথি হয়ে এদিন এসেছিলেন রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে। রিরাট, অনুষ্কার ছাড়া আমন্ত্রণ পেয়েও এদিন রাম মন্দিরে আসেতে পারেননি বেশ কিছু তারকা। তাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার (Akshay Kumar), 'দি কাশ্মীর ফাইলস' খ্যাত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, আশা ভোঁসলে, অল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, ধোনি, রোহিত শর্মা, সানি দেওলরা।

(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).