Alia Bhatt: সামনেই আলিয়ার সাধের অনুষ্ঠান, কী থাকছে খাবারের মেনুতে দেখুন
নীতু কাপুর এবং সোনি রাজদান একত্রে আলিয়ার সাধের অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছেন। প্রসঙ্গত ২০২০ সাল থেকে আমিষ ছেড়েছেন আলিয়া ভাট। নিরামিষ খাবারকে টপকে বর্তমানে আলিয়ার পছন্দ 'ভিগান ফুড'।
মুম্বই, ১৫ সেপ্টেম্বর: আর কয়েকদিন পর মা হচ্ছেন আলিয়া ভাট (Alia Bhatt)। আলিয়া-রণবীরের প্রথম সন্তান নিয়ে উচ্ছ্বসিত ভাট এবং কাপুর পরিবারের সদস্যরা। আলিয়া-রণবীরের (Ranbir Kapoor)প্রথম সিনেমা ব্রক্ষ্মাস্ত্র মুক্তি পেয়েছে সবে সবে। ব্রক্ষ্মাস্ত্র মুক্তির পর এবার আলিয়ার মা হওয়ার পালা। আর কয়েকদিনের মধ্যেই আলিয়ার সাধের অনুষ্ঠান। যে সাধের অনুষ্ঠানে থাকছে আলিয়ার সব ভিগান খাবারদাবার।
নীতু কাপুর এবং সোনি রাজদান একত্রে আলিয়ার সাধের অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছেন। প্রসঙ্গত ২০২০ সাল থেকে আমিষ ছেড়েছেন আলিয়া ভাট। নিরামিষ খাবারকে টপকে বর্তমানে আলিয়ার পছন্দ 'ভিগান ফুড'।
আরও পড়ুন: Video: মার্কিন মুলুকে খুন ভারতীয় যুবক, ভয়ঙ্কর ভিডিয়ো দেখলে চমকে উঠবেন
জানা যাচ্ছে, আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠানে থাকবেন ভাট এবং কাপুর পরিবারের সদস্যরা। পাশাপাশি আলিয়ার কাছের বন্ধুরাও থাকছেন অনুষ্ঠানে। করিনা কাপুর, করিশ্মা কাপুর থেকে শুরু করে শ্বেতা বচ্চন নন্দা, শাহিন ভাট, অনুষ্কা রঞ্জনরা থাকছেন অভিনেত্রীর জীবনের বিশেষ দিনের অনুষ্ঠানে।
(The above story first appeared on LatestLY on Sep 15, 2022 05:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

