Akshay Kuma: করোনায় হাসপাতালে ভর্তির পর... কী বললেন অক্ষয় কুমার
মুম্বই, ১২ মে: করোনায় (Corona) আক্রান্ত হয়ে তিনি যখন হাসপাতালে ভর্তি হন, সেই সময় অক্লান্ত পরিশ্রম করতে দেখেছেন নার্সরাI নার্সরা কীভাবে দিন-রাত পরিশ্রম করে মানুষকে বাঁচিয়ে তুলছেন, তা প্রতক্ষ্য করেছেন নিজের চোখেI বিশ্ব নার্স (Nurse) দিবসে এভাবেই নার্সদের প্রশংসা করেন অক্ষয় কুমারI নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফ্রন্টলাউন ওয়ার্কারদের অন্যতম যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন আক্কিI পাশাপাশি নার্সদের 'রিয়েল হিরো' বলেও বর্ণনা করেন বলিউড(Bollywood) অভিনেতাI
সম্প্রতি করোনায় (COVID 19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অক্ষয় কুমারI রাম সেতুর শ্যুটিং করার সময়ই কোভিডে আক্রান্ত হন আক্কিI ফলে ওই সময় রাম সেতুর শ্যুটিং বন্ধ করে দেন পরিচালকI
আরও পড়ুন: Pregnant Doctor Dies: করোনাকে হালকাভাবে নেবেন না, মৃত্যুর আগে কাতর আবেদন চিকিৎসকের, ভাইরাল ভিডিয়ো
When I was hospitalised recently, what totally moved me was the amazing capacity of nurses at work. Selflessly and non-stop. Thank you to the real heroes. #InternationalNursesDay
— Akshay Kumar (@akshaykumar) May 12, 2021
রাম সেতুর শ্যুটিং চলাকালীন অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হওয়ার পরপরই ওই ছবিতে তাঁর অন্য দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচাও নিজেদের ঘরবন্দি করে ফেলেনI যদিও দুজনেই ভাল আছেন এখনও পর্যন্ত বলে জানা যায়I
(The above story first appeared on LatestLY on May 12, 2021 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

